NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ১৯, ২০২৬ | ৪ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সংবাদপত্রের কালো আইন সংস্কারে প্রধানমন্ত্রীর নির্দেশনা ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা ১০ গোলের অবিশ্বাস্য এক থ্রিলার, ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড বিশ্বকাপের হাফটাইমে তারকাখচিত জমজমাট আয়োজন পাকিস্তান-চিন ঘনিষ্ঠতা ও জঙ্গি তৎপরতা নিয়ে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রীর সতর্কবার্তা মেজর মোজাফফরকে গ্রেফতার: জিয়া হত্যাকাণ্ডের অমীমাংসিত রহস্য উদ্ঘাটনের সম্ভাবনা আইওএম প্রধানের সঙ্গে মাহদী আমিনের বৈঠক যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ কানাডার দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রে, শুল্ক বাড়ানোর হুমকি ট্রাম্পের মেসি-জাদুতে মুগ্ধ শাকিরা, আন্তোনেল্লাকে দিলেন সাফল্যের কৃতিত্ব
Logo
logo

নিউইয়র্কের এশিয়ান কমিউনিটির পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন সিটি কাউন্সিল স্পিকার


খবর   প্রকাশিত:  ১৮ জুলাই, ২০২৬, ১০:০৭ এএম

নিউইয়র্কের এশিয়ান কমিউনিটির পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন সিটি কাউন্সিল স্পিকার

নিউইয়র্ক সিটি কাউন্সিলের স্পিকার জুলি মেনিন সিটি হলের রেড রুমে এশিয়ান কমিউনিটি মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে এক গোলটেবিল বৈঠকে নিউইয়র্কের এশিয়ান জনগোষ্ঠীর জন্য নিরাপদ, সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক নগর গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

১৪ জুলাই সিটি হলে অনুষ্ঠিত এ বৈঠকে ডেপুটি লিডার স্যান্ড্রা উং, ফাইন্যান্স কমিটির চেয়ার লিন্ডা লি, ওভারসাইট অ্যান্ড ইনভেস্টিগেশনস কমিটির চেয়ার শেখর কৃষ্ণান, এজিং কমিটির চেয়ার সুসান ঝুয়াং এবং কাউন্সিল সদস্য ফিল ওং উপস্থিত ছিলেন। তারা বিভিন্ন ভাষাভিত্তিক এশিয়ান গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে অভিবাসী সম্প্রদায়ের সমস্যা, বাজেট, শিক্ষা, জননিরাপত্তা, ক্ষুদ্র ব্যবসা ও আবাসন সংকট নিয়ে মতবিনিময় করেন।

স্পিকার জুলি মেনিন বলেন, "নিউইয়র্ক সিটি এবং এর বাইরের এশিয়ান সম্প্রদায়ের কাছে নির্ভরযোগ্য তথ্য ও গুরুত্বপূর্ণ সেবা পৌঁছে দিতে যেসব সাংবাদিক নিরলসভাবে কাজ করছেন, তাঁদের সঙ্গে আজকের এই আলোচনা আয়োজন করতে পেরে আমি গর্বিত। জননিরাপত্তা থেকে শুরু করে শিক্ষা—প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিটি কাউন্সিল এশিয়ান নিউইয়র্কবাসীর কথা শুনতে এবং তাঁদের জন্য কার্যকর নীতি ও বিনিয়োগ নিশ্চিত করতে কাজ চালিয়ে যাবে। আমার সহকর্মীদের সহযোগিতায় পাঁচটি বরো জুড়ে এশিয়ান-আমেরিকান কমিউনিটির পক্ষে আমাদের উদ্যোগ আরও শক্তিশালী হয়েছে।"

আলোচনায় স্পিকার মেনিন জানান, নিউইয়র্ককে আরও নিরাপদ ও সাশ্রয়ী নগর হিসেবে গড়ে তোলা, ক্ষুদ্র ব্যবসাকে সহায়তা করা, শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং আবাসন সংকট মোকাবিলা সিটি কাউন্সিলের অন্যতম অগ্রাধিকার।

তিনি ২০২৭ অর্থবছরের বাজেটে এশিয়ান-আমেরিকান ও প্যাসিফিক আইল্যান্ডার (AAPI) জনগোষ্ঠীর জন্য গৃহীত বিভিন্ন উদ্যোগও তুলে ধরেন। এর মধ্যে রয়েছে এএপিআই কমিউনিটি সাপোর্ট উদ্যোগের জন্য প্রায় ৫০ লাখ ডলার, এশিয়ান আমেরিকান এডুকেশন প্রজেক্টের জন্য প্রায় ২০ লাখ ডলার, সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের (CUNY) এশিয়ান/এশিয়ান আমেরিকান রিসার্চ ইনস্টিটিউটের জন্য প্রায় ১০ লাখ ডলার
 এবং এএপিআই কমিউনিটির আইনি সহায়তা কর্মসূচির জন্য ২০ লাখ ডলারের বেশি বরাদ্দ রয়েছে বলে তিনি জানান।  

সিটি কাউন্সিলের নেতারা বলেন, নিউইয়র্কের বহুজাতিক ও বহুভাষিক জনগোষ্ঠীর সঙ্গে নিয়মিত সংলাপ বজায় রাখা এবং কমিউনিটি মিডিয়ার মাধ্যমে সঠিক তথ্য পৌঁছে দেওয়া তাদের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার।