NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

বছরের পর বছর জয়ের ধারা ধরে রাখা সহজ নয় : মেসি


খবর   প্রকাশিত:  ১৩ জুলাই, ২০২৬, ০৮:০৭ এএম

বছরের পর বছর জয়ের ধারা ধরে রাখা সহজ নয় : মেসি

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনার। এই অবিশ্বাস্য ধারাবাহিক সাফল্যকে ‌‘স্বাভাবিক নয়’ বলে অভিহিত করেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।

 

ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা অতিরিক্ত সময়ের নাটকীয় জয়ে শেষ চারে ইংল্যান্ডের মুখোমুখি হবে। এতে শিরোপা ধরে রাখার মিশনে আলবেসিলেস্তরা সঠিক পথেই রয়েছে।

ম্যাচ শেষে ইএসপিএন আর্জেন্টিনাকে মেসি বলেন, ‘আমরা যেভাবে উপভোগ করছি, আর্জেন্টিনার সাধারণ মানুষও একইভাবে আনন্দ পাচ্ছে দেখে খুব ভালো লাগছে। আমরা এভাবেই বিষয়টাকে অনুভব করি।

 

টানা দুই বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছানো এবং বছরের পর বছর ধরে দলের এই জয়ের ক্ষুধা ধরে রাখা একেবারেই সাধারণ কোনো ঘটনা নয় বলে যোগ করেন এই মহাতারকা।

আমরা জানি না এটি আবার কখনো ঘটবে কি না? কিংবা ঘটলেও কবে ঘটবে। গতবারের আগে আমরা দীর্ঘ সময় বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারিনি; তাই এর পরে যা কিছুই আসবে, তার প্রতিটি মুহূর্ত উপভোগ করা উচিত। আমরা এখন বিশ্রাম নেব, নিজেদের শক্তি সঞ্চার করে।

সেমিফাইনালে সেরা লড়াইটা দেওয়ার চেষ্টা করব বলে জানান তিনি।