NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী চার দশকের নেতৃত্বের অবসান, প্রতিশোধের প্রতিজ্ঞা লাখো ইরানির তাপপ্রবাহে ফ্রান্স-বেলজিয়াম-নেদারল্যান্ডসে অন্তত ৩৭০০ জনের মৃত্যু ‘নোংরা ফুটবল’ খেলে জিতেছে ফ্রান্স, স্বীকার করলেন এমবাপ্পে জুলাই আন্দোলন নিয়ে কটাক্ষের অভিযোগে শাওন-মাহিসহ তিনজনের বিরুদ্ধে জিডি
Logo
logo

জুলাই আন্দোলন নিয়ে মন্তব্য সাংবাদিক আনিস আলমগীর ও সোমা ইসলামসহ ৬ বিরুদ্ধে জিডি


খবর   প্রকাশিত:  ০৬ জুলাই, ২০২৬, ১০:০৭ এএম

জুলাই আন্দোলন নিয়ে মন্তব্য সাংবাদিক আনিস আলমগীর ও সোমা ইসলামসহ ৬ বিরুদ্ধে জিডি

জুলাই আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ, অবমাননাকর মন্তব্য ও অপপ্রচারের অভিযোগে সাংবাদিক আনিস আলমগীর, উপস্থাপিকা সোমা ইসলাম, মডেল ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়াসহ ছয়জনের বিরুদ্ধে শাহবাগ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

শনিবার রাতে রাষ্ট্রসংলাপ ফোরামের সদস্য মিল্লাত হোসেন এই অভিযোগ করেন। পরে এটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নথিভুক্ত করে পুলিশ। অভিযুক্ত অন্য তিনজন হলেন- নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ও কলামিস্ট মোমিন মেহেদী, মডেল মারিয়া কিসপট্টা এবং মডেল ও অভিনেত্রী তুষ্টি।

এর আগে, গত শুক্রবার জুলাই আন্দোলন নিয়ে কটাক্ষের অভিযোগে শাহবাগ থানায় অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও মাহিয়া মাহী এবং শান্তা ফারজানার ‍বিরুদ্ধে জিডি হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার শেখ জাহিদুল ইসলাম সমকালকে বলেন, জুলাই আন্দোলন নিয়ে কটাক্ষের অভিযোগে শনিবার ছয়জনের বিরুদ্ধে জিডি হয়েছে। তদন্ত চলমান রয়েছে।

সূত্র জানিয়েছে, ইতোমধ্যে জিডিটি তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হয়েছে। অভিযোগে উল্লিখিত সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট, বক্তব্য ও সংশ্লিষ্ট লিংকগুলো সাইবার বিভাগ যাচাই-বাছাই করবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

রাষ্ট্রসংলাপ ফোরামের সদস্য মিল্লাত হোসেন অভিযোগপত্রে উল্লেখ করেন, সোমা ইসলাম বিভিন্ন টকশোতে উপস্থাপিকার আসনে বসে জুলাই আন্দোলনকে তুচ্ছতাচ্ছিল্য এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করেন। তিনি ভবিষ্যৎ প্রজন্ম ও বিশ্ববাসীর কাছে জুলাই আন্দোলনকে ছোট করে উপস্থাপনের চেষ্টা করেছেন।
অভিযোগে বলা হয়, আনিস আলমগীর কারাগার থেকে বের হওয়ার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে জুলাই আন্দোলনকে বাধাগ্রস্ত করতে বিভ্রান্তিমূলক বক্তব্য ছড়িয়েছেন। জুলাইয়ে আহতদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন। 

মোমিন মেহেদীর বিরুদ্ধে জাতীয় প্রেসক্লাব এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ এবং আবু সাঈদকে নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

জান্নাতুল ফেরদৌস পিয়ার বিরুদ্ধে অভিযোগ, তিনি সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমনের সহযোগী হিসেবে আন্দোলনকারী ও আহতদের কটাক্ষ করেছেন। মারিয়া কিসপট্টা জুলাই আন্দোলনকে ‘সন্ত্রাসী আন্দোলন’ হিসেবে প্রচার করেছেন। একইসঙ্গে জুলাই আন্দোলনে যারা শরীরের বিভিন্ন অঙ্গ হারিয়েছেন, তাদের নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করছেন। মডেল তুষ্টি সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাইকে ‘প্রতারণার মাস’ আখ্যা দিয়ে অপপ্রচার চালিয়েছেন বলে উল্লেখ করা হয় অভিযোগে।