NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ৫, ২০২৬ | ২০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা আজ, যোগ দেবেন প্রধানমন্ত্রী খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন আজ, জনসমাগমে মুখর প্রাঙ্গণ ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ, দ্রুত সাক্ষাতের সিদ্ধান্ত ‘শক্তিশালী’ কেপ ভার্দের বিপক্ষে কষ্টার্জিত জয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে লেখা গ্রন্থের মোড়ক উন্মোচন রুশ হামলায় কিয়েভে নিহত বেড়ে ২০ বাবার জানাজা পড়াতে চান মোজতবা, নিরাপত্তা বাহিনীর না অভিনেত্রীসহ ৭০ জনকে সংসদ সদস্য হিসেবে নিয়োগ আহমেদ আল শারার জোতাকে উৎসর্গ পর্তুগালের রোমাঞ্চকর জয়
Logo
logo

টাইমস স্কয়ারের দুই হোটেলে ২৪/৭ পিকেটিং: ন্যায্য মজুরি ও ইউনিয়ন চুক্তির দাবিতে রাজপথে হোটেল কর্মীরা


খবর   প্রকাশিত:  ০৪ জুলাই, ২০২৬, ১০:০৭ এএম

টাইমস স্কয়ারের দুই হোটেলে ২৪/৭ পিকেটিং: ন্যায্য মজুরি ও ইউনিয়ন চুক্তির দাবিতে রাজপথে হোটেল কর্মীরা

মোঃ নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি: জুলাই ১, ২০২৬নিউইয়র্ক সিটির প্রাণকেন্দ্র টাইমস স্কয়ারে অবস্থিত Fairfield by Marriott New York Manhattan Times Square ও Four Points by Sheraton Midtown–Times Square হোটেলের কর্মীরা ন্যায্য মজুরি, সাশ্রয়ী স্বাস্থ্যসেবা এবং প্রথম ইউনিয়ন চুক্তির দাবিতে ২৪ ঘণ্টাব্যাপী (২৪/৭) অন্যায্য শ্রমচর্চা (Unfair Labor Practice) বিরোধী পিকেটিং শুরু করেছেন।

ওয়েস্ট ৪০তম স্ট্রিটে (অষ্টম ও নবম অ্যাভিনিউয়ের মাঝামাঝি) অবস্থিত হোটেল দুটির কর্মীরা Hotel and Gaming Trades Council (HTC)-এর নেতৃত্বে আন্দোলনে অংশ নিচ্ছেন। একই সঙ্গে ইউনিয়ন হোটেল দুটির বিরুদ্ধে আনুষ্ঠানিক বয়কট কর্মসূচিও ঘোষণা করেছে।

ইউনিয়নের অভিযোগ, ২০২২ সালে কর্মীরা ইউনিয়নে যোগ দেওয়ার পর থেকে প্রথম শ্রমচুক্তি নিয়ে আলোচনা চললেও হোটেল কর্তৃপক্ষ এখনো সদিচ্ছার সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছে না। বরং ইউনিয়ন-সমর্থক কর্মীদের প্রতি বৈষম্যমূলক আচরণ, ইউনিয়নের কাজ সাব-কন্ট্রাক্টে দেওয়ার চেষ্টা এবং একাধিক অন্যায্য শ্রমচর্চার অভিযোগে ইতোমধ্যে ফেডারেল পর্যায়ে অভিযোগ দায়ের করা হয়েছে।  

পিকেটিংয়ে সংহতি জানিয়ে নিউইয়র্ক সিটির মেয়র Zohran Mamdani বলেন,
“চার বছর ধরে একটি ন্যায্য চুক্তির জন্য অপেক্ষা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই কর্মীরা ইউনিয়নে যোগ দেওয়ার সাংবিধানিক অধিকার প্রয়োগ করেছেন এবং আন্তরিকভাবে আলোচনায় অংশ নিতে চেয়েছেন। কিন্তু ব্যবস্থাপনা সেই সিদ্ধান্তকে সম্মান না করে তাদের অধিকার আদায়ে ফেডারেল অভিযোগ করতে বাধ্য করেছে।”

তিনি আরও বলেন,
“পূর্ণকালীন কাজ করেও কোনো শ্রমিককে যেন বাসাভাড়া ও ওষুধের খরচের মধ্যে একটি বেছে নিতে না হয়। যারা বছরের পর বছর এই শহরের পর্যটকদের সেবা দিয়েছেন, তারা সম্মান ও ন্যায্য আচরণের দাবিদার। নিউইয়র্ক সিটি প্রশাসন তাদের ন্যায্য চুক্তির আন্দোলনের পাশে রয়েছে।”  

মেয়রের সঙ্গে পিকেটিংয়ে উপস্থিত নিউইয়র্ক সিটির ডেপুটি মেয়র ফর ইকোনমিক জাস্টিস Julie Su বলেন,
“সাত বছর চাকরি করেও ঘণ্টায় মাত্র ১৭ ডলার মজুরি, স্বাস্থ্যবিমা ছাড়া কাজ করা এবং প্রশিক্ষণ ছাড়াই নিরাপত্তাজনিত ঝুঁকি মোকাবিলা করা—এগুলোই অন্যায্য শ্রমচর্চার বাস্তব চিত্র। এই কর্মীদের ন্যায্য দাবির সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি।”  

HTC সভাপতি Rich Maroko সম্প্রতি এক বার্তায় বলেন, ইউনিয়নের শক্তি আসে সদস্যদের ঐক্য থেকে এবং ন্যায্য চুক্তি আদায়ে প্রয়োজনে পিকেটিং ও ধর্মঘটই শ্রমিকদের সবচেয়ে কার্যকর হাতিয়ার। তিনি বলেন, “ন্যায্য মজুরি, বিনামূল্যের পারিবারিক স্বাস্থ্যসেবা, শক্তিশালী পেনশন ও কর্মক্ষেত্রে মর্যাদা নিশ্চিত করতে HTC তার সদস্যদের পাশে থাকবে।”  

আন্দোলনরত কর্মীরা বলেন, নিউইয়র্কের ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে বর্তমান মজুরি মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়। স্বাস্থ্যবিমার ব্যয় বহন করাও অনেকের জন্য কঠিন হয়ে পড়েছে। তাই তারা একটি শক্তিশালী ইউনিয়ন চুক্তির মাধ্যমে সম্মানজনক বেতন, উন্নত স্বাস্থ্যসেবা, চাকরির নিরাপত্তা এবং কর্মক্ষেত্রে অধিক সুরক্ষার দাবি জানিয়েছেন।

ইউনিয়নের ঘোষণা অনুযায়ী, সপ্তাহের সাত দিন, দিন-রাত ২৪ ঘণ্টাই পিকেটিং চলবে। একই সঙ্গে পর্যটক, ট্রাভেল এজেন্সি, ইভেন্ট আয়োজক ও বিভিন্ন প্রতিষ্ঠানকে হোটেল দুটি বয়কট করার আহ্বান জানানো হয়েছে। ইউনিয়নের দাবি, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।  

শ্রমিক নেতাদের মতে, নিউইয়র্কের পর্যটন ও আতিথেয়তা শিল্পের সাফল্যের পেছনে হোটেল কর্মীদের অবদান অপরিসীম। তাই তাদের ন্যায্য মজুরি, মানসম্মত স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি।

টাইমস স্কয়ারের এই আন্দোলনকে নিউইয়র্কের হোটেল শিল্পে শ্রমিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের আশা, আলোচনার মাধ্যমে দ্রুত একটি গ্রহণযোগ্য সমাধান বেরিয়ে আসবে।