সিরিয়ার রাজধানী দামেস্কের একটি ক্যাফেতে বৃহস্পতিবার (২ জুলাই) এক ভয়াবহ বোমা বিস্ফোরণে নয়জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন।
খবর প্রকাশিত: ০৩ জুলাই, ২০২৬, ০৯:০৭ এএম

সিরিয়ার রাজধানী দামেস্কের একটি ক্যাফেতে বৃহস্পতিবার (২ জুলাই) এক ভয়াবহ বোমা বিস্ফোরণে নয়জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন।
তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী দ্রুত ওই ক্যাফেতে পৌঁছায় এবং তদন্তের জন্য পুরো এলাকাটি ঘিরে ফেলে।
সেস্টুরেন্ট ব্যবসায়ী জালাল আলজানানি ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ভয়াবহ শব্দ শুনে আমি ক্যাফেটির দিকে ছুটে যাই। সেখানে মেঝেতে মানুষের লাশ পড়ে থাকতে দেখে আমি আতঙ্কিত হয়ে পড়ি। ট্রাফিক পুলিশ আসার আগে পর্যন্ত আমরা সাধারণ মানুষরাই আহতদের নিজেদের গাড়িতে তুলে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। প্রায় সবার শরীর থেকেই রক্ত ঝরছিল।
২০২৪ সালের ডিসেম্বরে এক আকস্মিক বিদ্রোহের মাধ্যমে আসাদ রাজবংশকে উৎখাত করে সিরিয়ার ক্ষমতা নেয় নতুন শাসকরা।
বর্তমানে আল-শারা চরমপন্থী গোষ্ঠী ও কুর্দি-নেতৃত্বাধীন বাহিনীর কাছ থেকে দেশের বিশাল অংশের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে সরকারি কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছেন। তবে দেশকে পুরোপুরি স্থিতিশীল করার ক্ষেত্রে তিনি এখনো বড় ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। যদিও নিরাপত্তা বাহিনী প্রায়ই আইএস আস্তানায় অভিযান চালিয়ে বড় বড় হামলা নস্যাতের দাবি করে আসছে, তবুও ২০১৫ সালের জুলাইয়ে একটি গির্জায় আত্মঘাতী হামলা এবং বৃহস্পতিবারের এই বিস্ফোরণের মতো ঘটনাগুলো সাধারণ সিরীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে।