NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

জাদেজাকে ছাড়াই ভারতের বিশ্বকাপ দল ঘোষণা


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৯:৩৪ এএম

>
জাদেজাকে ছাড়াই ভারতের বিশ্বকাপ দল ঘোষণা

চমক ছাড়াই সোমবার ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা করা হয়েছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সেই ১৫ সদস্যের দলে আছেন রবিচন্দ্রন অশ্বিন আর হার্শাল প্যাটেল। রোহিত শর্মার নেতৃত্বাধীন দলে অবশ্য নেই তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ডান হাঁটুতে অস্ত্রোপচার করে মাঠের বাইরে আছেন তিনি। 

আগামী মাসেই অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। মূল পর্বের আগে ১৬ অক্টোবর শুরু বাছাই পর্ব।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ১৫ জনের দলে রাখা হল না মোহাম্মদ শামিকেও। এই পেসারকে রাখা হয়েছে রিজার্ভ দলে। এশিয়া কাপে বোলারদের ব্যর্থতার পর শামিকে ফেরানোর দাবি উঠলেও নির্বাচকরা সুযোগ দিলেন না তাকে।

অস্ট্রেলিয়ায় যে ভারতীয় দলের চার ব্যাটার- রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব। দলে উইকেটরক্ষক হিসাবে থাকছেন ঋষভ পন্থ ও দীনেশ কার্তিক।

অলরাউন্ডার হিসাবে ভারতীয় দলে নেওয়া হয়েছে দীপক হুডা, হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, আর অক্ষর প্যাটেলকে। চোট সেরে ফের দলে ফিরেছেন যশপ্রীত বুমরাহ ও হার্শাল প্যাটেল। দলে পেসার হিসাবে আছেন ভুবনেশ্বর কুমার ও আর্শদীপ সিংহ। 

ভারতের বিশ্বকাপ দল

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেট-রক্ষক), দীনেশ কার্তিক (উইকেট-রক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর পটেল, যশপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, হার্শাল প্যাটেল ও আর্শদীপ সিংহ।

রিজার্ভ দল: মোহম্মদ শামি, শ্রেয়াস আয়ার, রবি বিষ্ণোই, দীপক চাহার।