NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

শাহজালাল (রহ.) এর মাজার ‘ব্যবস্থাপনা কমিটি রাজনৈতিক পরিচয়ে হয়নি’


খবর   প্রকাশিত:  ২৮ জুন, ২০২৬, ১০:০৬ এএম

শাহজালাল (রহ.) এর মাজার ‘ব্যবস্থাপনা কমিটি রাজনৈতিক পরিচয়ে হয়নি’

হযরত শাহজালাল (রহ.) মাজার ব্যবস্থাপনা কমিটি রাজনৈতিক পরিচয়ে হয়নি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার দুপুরে সিলেট জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে ২০২৬ সালে যোগদানকারী নবীন আইনজীবীদের কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মাজার ব্যবস্থাপনা কমিটি নিয়ে মন্ত্রী সাফ জানান, এই কমিটিতে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হয়নি বরং প্রতিটি সদস্যকে প্রশাসনিক দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে দায়িত্ব দেওয়া হয়েছে। সিলেট-১ আসনের সংসদ-সদস্য হিসাবে পদাধিকার বলে তিনি নিজে এই কমিটির সঙ্গে যুক্ত হয়েছেন উল্লেখ করে বলেন, এখানে রাজনীতির চেয়ে সেবার মনোভাব ও প্রশাসনিক শৃঙ্খলাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। 

সম্প্রতি মাজারের দানবাক্সে তালা দেওয়াকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনার মধ্যে শুক্রবার সিলেট সার্কিট হাউজে মাজারের ব্যবস্থাপনা ও উন্নয়ন-সংক্রান্ত বৈঠক হয়। বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে মন্ত্রীকে প্রধান করে ১২ সদস্যের কমিটি গঠন করা হয়, যা আগামী এক মাসের মধ্যে আর্থিক ব্যবস্থাপনার জন্য যৌক্তিক কাঠামো নির্ধারণ করবে।

সিলেট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সমিতির শীর্ষ নেতারা, জ্যেষ্ঠ আইনজীবী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন এবং সেখানে মন্ত্রী নবীন আইনজীবীদের পেশাগত দক্ষতা ও সততা বজায় রাখার আহ্বান জানান।