NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২৮, ২০২৬ | ১৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: সংসদে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী ‘সিয়াকেও লোহাগড় দুর্গ থেকে ফেলে দেওয়া হোক’ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলা, মৃত্যু ১৪০০ ছাড়াল শতভাগ জয় নিয়ে গ্রুপপর্ব শেষ আর্জেন্টিনার কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায়
Logo
logo

করাচিতে রেঞ্জার্স সদর দপ্তরে সশস্ত্র হামলা, ৩ নিরাপত্তাকর্মীসহ নিহত ৭


খবর   প্রকাশিত:  ২৮ জুন, ২০২৬, ১০:০৬ এএম

করাচিতে রেঞ্জার্স সদর দপ্তরে সশস্ত্র হামলা, ৩ নিরাপত্তাকর্মীসহ নিহত ৭

পাকিস্তানের করাচিতে সিন্ধু রেঞ্জার্স সদর দপ্তরে সশস্ত্র হামলায় অন্তত ৩ নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় ৪ হামলাকারীও নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

 

শনিবার (২৭ জুন) সন্ধ্যায় করাচির পূর্বাঞ্চলের গুলিস্তান-ই-জওহর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

সিন্ধু পুলিশের মহাপরিদর্শক (আইজি) জাভেদ আলম ওধো জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলাকারীরা বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে রেঞ্জার্সের সদর দপ্তরের প্রধান ফটকে আঘাত করে। এরপর কয়েকজন ভারি অস্ত্রধারী হামলাকারী সদর দপ্তরে ঢুকে পড়ে।

 

তবে এসময় বিস্ফোরণ ঘটেছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।

এদিকে ঘটনার পর সিন্ধুর মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলি শাহ হামলার বিষয়ে কড়া পদক্ষেপের কথা জানিয়ে একটি বিবৃতি দেন। এতে বিস্ফোরণ ও গুলির ঘটনার বিষয়ে প্রতিবেদন চেয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

হামলার পর আশপাশের পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী।

সেখানে বিশেষ নিরাপত্তা ইউনিট (এসএসইউ), অ্যান্টি-টেররিস্ট ফোর্স এবং রেঞ্জার্স সদস্যরা যৌথভাবে অভিযান চালাচ্ছেন।

 

এখন পর্যন্ত কোনো সংগঠন হামলার দায় স্বীকার করেনি।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে সশস্ত্র হামলার ঘটনা বেড়েছে।