NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

এবার মার্কিন ঘাঁটিতে হামলা ইরানের


খবর   প্রকাশিত:  ১০ জুন, ২০২৬, ১০:০৬ এএম

এবার মার্কিন ঘাঁটিতে হামলা ইরানের

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এবার মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। বুধবার বাহরাইনের যুক্তরাষ্ট্র নৌবাহিনীর পঞ্চম নৌবহর সদর দপ্তরে ড্রোন হামলা চালায় ইরানের ইসলামিক বিপ্লবী রক্ষী বাহিনী (আইআরজিসি)।

 

গালফ নিউজের এক প্রতিবেদনে জানা যায়, মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের ঘটনায় যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধে পাল্টা ড্রোন হামলা চালায় ইরান।

এক বিবৃতিতে আইআরজিসি জানায়, স্থানীয় সময় আনুমানিক রাত আড়াইটায় শাহেদ-১৩৬ (একমুখী আক্রমণকারী) ড্রোন বাহরাইনের মানামায় পঞ্চম নৌবহরের ঘাঁটিতে হামলা চালিয়েছে।

এর আগে হরমুজ প্রণালীর কাশম দ্বীপে যুক্তরাষ্ট্র হামলা চালায়। স্থানীয় সূত্র ও বাসিন্দাদের উদ্ধৃতি দিয়ে ইরানি গণমাধ্যম জানায়, নিকটবর্তী বন্দর আব্বাসে এবং পরে প্রণালীর প্রবেশপথের কাছে জাস্ক কাউন্টির আশপাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

 

হামলার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক্সে এক পোস্টে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান কোনো হামলা বা হুমকির জবাব না দিয়ে ছাড়বে না।