NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

নেইমারকে নিয়ে সুখবর দিল ব্রাজিল


খবর   প্রকাশিত:  ০৯ জুন, ২০২৬, ০৯:০৬ এএম

নেইমারকে নিয়ে সুখবর দিল ব্রাজিল

বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র দুই দিন। ঠিক এমন মাহেন্দ্রক্ষণে এসে স্বস্তির সুবাতাস বইছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল শিবিরে।

সেলেসাও ভক্তদের জন্য পরম কাঙ্ক্ষিত সেই সুখবরটি এসেছে দলের প্রাণভোমরা নেইমার জুনিয়রকে ঘিরে। তারকা এই ফরোয়ার্ডের সর্বশেষ মেডিকেল রিপোর্ট নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সংস্থাটি নিশ্চিত করেছে, চোট কাটিয়ে চেনা ছন্দে ফেরার লড়াইয়ে ‘প্রত্যাশিত অগ্রগতি’ দেখাচ্ছেন এই পোস্টার বয়।

 

গত মাসে স্ক্যান রিপোর্টে বড়সড় ধাক্কা খেয়েছিল ব্রাজিল।

নেইমারের পায়ের পেশিতে (ক্যাফ) গ্রেড-২ স্তরের মাংসপেশি ছিঁড়ে যাওয়ার (মাসল টিয়ার) সমস্যা ধরা পড়েছিল। প্রাথমিক পূর্বাভাসে বলা হয়েছিল, অন্তত দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে কাটাতে হবে তাকে। ফলে কপালে চিন্তার ভাঁজ পড়েছিল সমর্থকদের।

 

তবে সোমবার (৮ জুন) নতুন করে করানো এমআরআই স্ক্যান রিপোর্টে স্বস্তির আলো দেখছেন চিকিৎসকরা।

নেইমারের পুনর্বাসন প্রক্রিয়ার উন্নতিতে সন্তুষ্ট তারা। এক সংক্ষিপ্ত বিবৃতিতে সিবিএফ জানিয়েছে, ‘পরীক্ষায় তার চিকিৎসা প্রক্রিয়ায় প্রত্যাশিত মান অনুযায়ী ভালো উন্নতি দেখা গেছে। জাতীয় দলের মেডিকেল স্টাফদের বেঁধে দেওয়া পরিকল্পনা মেনেই তার পুনর্বাসন ও শারীরিক প্রস্তুতি কার্যক্রম চলবে।’

 

ইতোমধ্যেই চোটের খেসারত হিসেবে সেলেসাওদের হয়ে দুটি প্রস্তুতি ম্যাচ মিস করেছেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। অবশ্য নেইমারকে ছাড়াও মাঠের পারফরম্যান্সে জয়ের ধারা বজায় রেখেছে ব্রাজিল।

পানামাকে ৬-২ এবং মিশরকে ২-১ ব্যবধানে হারিয়েছে সেলেসাওরা। 

 

তবে আগামী ১৪ জুন মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এই ফরোয়ার্ডকে শুরুর একাদশে পাওয়া যাবে কি না, তা নিয়ে এখনও কিছুটা ধোঁয়াশা রয়েছে। যদিও আশার বাণী শোনাচ্ছেন দলের চিকিৎসকরা।

সাম্প্রতিক বছরগুলোতে যেন নেইমার ও চোট একে অপরের পরিপূরক হয়ে উঠেছে। ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বাঁ হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ও মেনিস্কাস ছিঁড়ে যাওয়ার সেই দুঃসহ স্মৃতি এখনো ভক্তদের মনে টাটকা। 

এরপর সৌদি ক্লাব আল হিলালের জার্সিতেও চোটের ভূত পিছু ছাড়েনি তার। ২০২৫ সালের শুরুতে শৈশবের ক্লাব সান্তোসে ফিরেও ভাগ্যের চাকা ঘোরেনি; ২০২৬ সালেও বেশ কয়েকবার চোট পেয়েছেন তিনি। ৩৪ বছর বয়সী এই তারকার এবারের বিশ্বকাপে খেলা নিয়েই তৈরি হয়েছিল চরম সংশয়। তবে সব শঙ্কা উড়িয়ে শেষ পর্যন্ত তার ওপর আস্থা রেখেছেন সেলেসাওদের নতুন গুরু কার্লো আনচেলত্তি।

ব্রাজিলের জার্সিতে রেকর্ড ১২৮ ম্যাচে ৭৯ গোল করা নেইমারের এটি ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ। 

নতুন কোচ আনচেলত্তির অধীনে আগামী ১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে হেক্সা মিশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে সেলেসাওরা। এরপর গ্রুপ পর্বে ২০ জুন হাইতি এবং ২৫ জুন স্কটল্যান্ডের মুখোমুখি হবে লাতিন আমেরিকার পরাশক্তিরা।