NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প


খবর   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৯:০৬ এএম

সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প

২০২০ সালের নির্বাচনে কারচুপি এবং ৬ জানুয়ারির বিদ্রোহে অভিযুক্তদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয় নিয়ে কঠিন প্রশ্নের মুখে পড়ে এনবিসি-র ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠান থেকে মাঝপথেই বেরিয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প। উইসকনসিনে এনবিসি-র সাংবাদিক ক্রিস্টেন ওয়েলকারের সাথে এক উত্তপ্ত তর্কাতর্কির পর ট্রাম্প সাক্ষাৎকারটি বন্ধ করে দেন।

শুক্রবার (৫ জুন) ধারণ করা এই সাক্ষাৎকারটি রবিবার (৭ জুন) প্রচারিত হয়।

 

সাক্ষাৎকারে আলোচনার একপর্যায়ে ট্রাম্প দাবি করেন, ২০২০ সালের মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন এবং ক্যালিফোর্নিয়ার চলতি প্রাইমারি নির্বাচন—উভয় ক্ষেত্রেই ব্যাপক কারচুপি হয়েছে। ক্যালিফোর্নিয়ার নির্বাচনের ভোট গণনা নিয়ে ট্রাম্প বলেন, ‘চার দিন পার হয়ে গেলেও কেন ফলাফল দেওয়া হচ্ছে না? তারা নির্বাচনে প্রতারণা করছে।’ উপস্থাপিকা ক্রিস্টেন ওয়েলকার যখন এই কারচুপির দাবির পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চান, তখন ট্রাম্প কোনো প্রমাণ দিতে না পেরে বলেন, ‘আমার শুধু তাকাতে হয়, আর আমি শুনি।

 

উপস্থাপিকা তাৎক্ষণিক বাধা দিয়ে বলেন, এটা কোনো প্রমাণ নয়। ক্যালিফোর্নিয়ায় ডাকযোগে ভোটের ব্যাপক ব্যবহার এবং সতর্কতার কারণে ফলাফল দিতে কিছুটা দেরি হওয়া স্বাভাবিক—এই বিষয়টি মনে করিয়ে দিলে ট্রাম্প আরো রেগে যান। তিনি উপস্থাপিকাকে উদ্দেশ্য করে বলেন, ‘ওরা অসৎ, ঠিক তোমার মতোই অসৎ। তুমি হয় অসৎ, না হয় বোকা।