NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

ফ্রান্সকে হারিয়ে চমক আইভরি কোস্টের


খবর   প্রকাশিত:  ০৫ জুন, ২০২৬, ০৯:০৬ এএম

ফ্রান্সকে হারিয়ে চমক আইভরি কোস্টের

২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি শুরুটা মোটেও সুখকর হলো না ফ্রান্সের জন্য। নঁতে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে এগিয়ে থেকেও আইভরি কোস্টের কাছে ২-১ গোলে হেরে গেছে দিদিয়ের দেশমের দল।

 

ম্যাচের প্রথমার্ধে আধিপত্য দেখিয়েছিল ফ্রান্স। শুরুতেই কিলিয়ান এমবাপ্পের শট দারুণভাবে ঠেকিয়ে দেন গোলরক্ষক ইয়াহিয়া ফোফানা। পরে মার্কাস থুরাম ও আদ্রিয়েন রাবিওত সুযোগ পেলেও ব্যবধান গড়তে পারেননি।


 

বিরতির ঠিক আগে অবশেষে কাঙ্ক্ষিত গোল পায় ফরাসিরা।

প্রথম শট প্রতিহত হওয়ার পর বল ফিরে পেয়ে দুর্দান্ত একক প্রচেষ্টায় জাল খুঁজে নেন রায়ান চেরকি। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ফ্রান্স।

 

তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। ৫৩তম মিনিটে নিকোলাস পেপের দারুণ থ্রু পাস থেকে একক প্রচেষ্টায় গোল করে সমতা ফেরান গুয়েলা দুয়ে।

 

 

এরপর দুই দলই কয়েকটি সুযোগ তৈরি করলেও ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় ৮৪তম মিনিটে। দ্রুতগতির এক আক্রমণ থেকে প্রথম ছোঁয়ায় বল জালে জড়িয়ে আইভরি কোস্টকে এগিয়ে দেন আমাদ দিয়ালো।

শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি ফ্রান্স। ফলে বিশ্বকাপের আগে বড় এক চমক উপহার দেয় আফ্রিকার দলটি।