NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু


খবর   প্রকাশিত:  ০৪ জুন, ২০২৬, ০৯:০৬ এএম

নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপনের মধ্য দিয়ে নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গত ৩০ মে জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে দুই কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। কণ্ঠশিল্পী আয়শা খানের নেতৃত্বে গঠিত সংগঠনটির পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন রামদাস ঘরামি ও মিনা ইসলাম। প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ।
সাংস্কৃতিক সংগঠক কবির কিরণের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে শুভেচ্ছা বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, নিউইয়র্ক আন্তর্জাতিক বইমেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ড. ওবায়েদউল্লাহ মামুন, বহ্নিশিখা সংগীত নিকেতনের প্রধান ও কণ্ঠশিল্পী ড. সবিতা দাস, চন্দন চৌধুরী, যাদুকর খান শওকত, নজরুল একাডেমির সভাপতি শাহ আলম দুলাল, গীতিকার মাহফুজুর রহমান মাহফুজ, লেখক এবিএম সালেহ আহমেদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তবলা বাদক তপন মোদক এবং ‘তারার আলো’-এর সভাপতি মিনা ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত সুধীজন প্রবাসী নতুন প্রজন্মের মধ্যে বিশুদ্ধ ও সুস্থধারার সংগীতচর্চা অব্যাহত রাখতে ‘হৃদয় বীণা সংগীতালয়’-এর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা বলেন, বহুজাতিক সমাজে বাংলা সংস্কৃতির সুস্থধারা বিকাশ ও নতুন প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সংগঠনটির এই উদ্যোগ প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন, সর্বস্তরের বাঙালিদের সহযোগিতায় সংগঠনটি দীর্ঘদিন কার্যক্রম চালিয়ে যাবে।
অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের একটি কবিতা আবৃত্তি করেন আজিজুল হক মুন্না। সাংস্কৃতিক অনুষ্ঠানের রবীন্দ্রনাথ ও নজরুলকে স্মরণ করে নৃত্য ও সংগীত পরিবেশন করা হয়।