NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

মেসির নিশ্চিত গোল আটকে দিয়ে তোপের মুখে এমবাপে


খবর   প্রকাশিত:  ০৫ ডিসেম্বর, ২০২৩, ০৯:২০ পিএম

>
মেসির নিশ্চিত গোল আটকে দিয়ে তোপের মুখে এমবাপে

লিয়ান এমবাপে চলতি মৌসুমে আছেন দারুণ ছন্দে। লিওনেল মেসিও কম যান না, গোল করিয়েই যাচ্ছেন সতীর্থদের দিয়ে। তবে মেসির গোলের সংখ্যা চোখে পড়ার মতো কমে গেছে শেষ দুই মৌসুমে। সব মিলিয়ে শেষ চার ম্যাচে গোল নেই তার। ব্রেস্তের বিপক্ষে সবশেষ ম্যাচে অবশ্য সে খরা কাটানোর সুযোগ এসেছিল তার সামনে। যদিও কিলিয়ান এমবাপের কারণে সেটা আর গোলে রূপ পায়নি। মেসির নিশ্চিত সে ‘গোল’ আটকে দিয়ে পিএসজি তারকা রীতিমতো তোপের মুখেই পড়ে গেছেন।

পিএসজির সবশেষ ম্যাচে মেসির সামনে সুযোগটা এসেছিল ১৯ মিনিটে। পেনাল্টি অঞ্চলে বলটা ফাঁকায় পেয়ে যান তিনি। এরপর আর্জেন্টাইন অধিনায়ক মেসি দারুণভাবে বুক দিয়ে আয়ত্বে নিয়ে বাম পায়ের ভলিতে আছড়ে ফেলতে চান প্রতিপক্ষ গোলমুখে। বলটা এগোচ্ছিলও গোলের দিকেই। 

 

তবে তখনই প্রতিপক্ষ ডিফেন্ডারের মতো করে পিএসজি তারকা এমবাপে সেই বলটা দেন আটকে। শটের রাস্তাতেই থাকা তিনি কোনো প্রতিক্রিয়া দেখানোর আগেই বলটা এসে আঘাত করে পায়ে। তার গায়ে লেগেই বলটা চলে যায় বাইরে।

ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের তোপের মুখে পড়েছেন এমবাপে। ভক্তদের কারো কারো মনে হচ্ছে, এমন কিছু বুঝি হয়েছে এমবাপের ইচ্ছা থেকে। 

 

পিএসজি যদিও ম্যাচটা থেকে জয় তুলে নিয়েছে, ম্যাচের ৩০ মিনিটে মেসি এক অবিশ্বাস্য পাস দিয়েছেন নেইমারকে। তা থেকেই হয়েছে গোল।  

ম্যাচসেরাও হয়েছেন তিনিই। তবে ভক্তদের এমন আচরণে পিএসজির বড় ক্ষতি হয়ে গেছে। নেইমার আর এমবাপের মধ্যকার ঝামেলা মাথাচাড়া দিয়ে উঠছে আবার, শোনা যাচ্ছে পিএসজিতে বুঝি এখন নেইমারের সঙ্গে মেসির সঙ্গেও আড়ি নেইমারের।