NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

বিশ্বকাপের সবচেয়ে ‘বুড়ো’ ও তরুণ খেলোয়াড় কে


খবর   প্রকাশিত:  ০৩ জুন, ২০২৬, ০৮:০৬ এএম

বিশ্বকাপের সবচেয়ে ‘বুড়ো’ ও তরুণ খেলোয়াড় কে

চল্লিশ পেরিয়েও চালশে নন ক্রিস্টিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সেও তাই অধরা স্বপ্নের পেছনে ছুটছেন তিনি।

লড়ছেন হাঁটুর বয়সী ছেলেদের সঙ্গে। নামের পাশে অন্য সব থাকলেও যে বিশ্বকাপের সোনালি ট্রফিটা জেতা হয়নি ‘সিআর সেভেনের’। 

 

সেই স্বপ্ন পূরণে রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলবেন রোনালদো। বয়সের হিসাবে এবারই তার শেষ সুযোগ।

তার মতো সর্বোচ্চ ৬ বার বিশ্বকাপে খেলবেন আরো দুজন। তারা হচ্ছেন—আর্জেন্টিনার প্লেমেকার লিওনেল মেসি ও মেক্সিকোর গোলরক্ষক গুইলার্মো ওচোয়া।

 

 

বয়সের হিসাবে রোনালদো অবশ্য এবারের বিশ্বকাপের বয়স্ক ফুটবলার নন, রেকর্ডটির মালিক স্কটল্যান্ডের ক্রেইগ গর্ডন। আগামী ১১ জুন বিশ্বকাপ শুরু হলে স্কটল্যান্ডের গোলরক্ষকের বয়স হবে ৪৩ বছর ১৬২ দিন।

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার হিসেবে না পারলেও অধিনায়ক এবং আউটফিল্ড খেলোয়াড় (গোলরক্ষক বাদে বাকি খেলোয়াড়) হিসেবে বয়স্ক খেলোয়াড়ের রেকর্ড গড়বেন। বিশ্বকাপ শুরুর দিন পর্তুগিজ অধিনায়কের বয়স হবে ৪১ বছর ১২৬ দিন।

 

বিপরীতে এবারের বিশ্বকাপের সর্বকনিষ্ঠ ফুটবলার হচ্ছেন গিলবার্তো মোরা। ২৩তম বিশ্বকাপ শুরুর দিন মেক্সিকোর মিডফিল্ডারের বয়স হবে ১৭ বছর ২৪০ দিন। সর্বকনিষ্ঠ গোলরক্ষক হচ্ছেন মাইক পেন্ডার্স।

টুর্নামেন্ট শুরুর দিন ২০ বছর ৩১৫ দিন হবে বেলজিয়ামের স্কোয়াডে থাকা গোলরক্ষকের। অন্যদিকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপের সর্বকনিষ্ঠ অধিনায়ক হবেন আলফনসো ডেভিস। কানাডার অধিনায়কের বয়স হবে ২৫ বছর ২২১ দিন।

 

এ তো গেল মাঠের নায়কদের গল্প। নেপথ্যে যারা কাজ করেন তাদের মধ্যে বয়স্ক কোচ হবেন ডিক অ্যাডভোকাট। প্রথমবারের মতো বিশ্বকাপে সুযোগ পাওয়া কুরাসাওয়ের ডাগআউট থাকবেন তিনি। টুর্নামেন্ট শুরুর দিন প্রায় ১ লাখ ৬০ হাজার জনসংখ্যার দেশটির কোচের বয়স হবে ৭৮ বছর ২৫৭ দিন। বিপরীতে প্রথমবারের মতো ৪৮ দলের বিশ্বকাপে সর্বকনিষ্ঠ কোচ হচ্ছেন ইউলিয়ান নাগলসমান। ৪ বারের বিশ্বকাপজয়ীদের কোচের বয়স হবে ৩৮ বছর ৩২৩ দিন।