NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

সাংবাদিকতা ও লেখনীর জন্য সম্মাননা পেলেন শিব্বীর আহমেদ


খবর   প্রকাশিত:  ২২ মে, ২০২৬, ০৫:০৫ পিএম

সাংবাদিকতা ও লেখনীর জন্য সম্মাননা পেলেন শিব্বীর আহমেদ

নিউ ইয়র্ক: সাংবাদিকতা ও লেখনীর জন্য সম্মাননা পেলেন লেখক সাংবাদিক শিব্বীর আহমেদ। ২১ মে সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন মিলনায়তনে বাংলাদেশী আমেরিকান মিডিয়া ফাউন্ডেশন কর্তৃক এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশী আমেরিকান মিডিয়া ফাউন্ডেশন সভাপতি আকবর হায়দার কিরণ এবং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের সাবেক প্রধান রোকেয়া হায়দার।

বাংলাদেশী আমেরিকান মিডিয়া ফাউন্ডেশন কর্তৃক এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে আরো সম্মাননা প্রদান করা হয় ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের সাবেক প্রধান ও ব্রডকাস্টার ইকবাল বাহার চৌধুরী,  ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের সাবেক ব্রডকাস্টার সরকার কবীরুদ্দিন,  ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের সাবেক প্রধান ও  ব্রডকাস্টার রোকেয়া হায়দার, লেখক সাংবাদিক মনজুর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ডঃ জিয়াউদ্দিন আহমেদ, সাংবাদিক কাজী মন্টু, সাংবাদিক ও ক্রীড়াবিদ সাঈদুর রব, ঠিকানা মিডিয়ার চেয়ারম্যান এম এম শাহীন, বিশিষ্ট ব্যবসায়ী ও লায়ন শাহ নেওয়াজ, প্রকাশক মনিরুল হক, নিউ ইয়র্ক সিটি মেয়র অফিসের মূলধারার কর্মকর্তা মীর বাসার, মূলধারার নেতা হেলালুল করিম, বাংলা টিভির প্রধান মীর শিবলী, লেখক সাংবাদিক মনিজা রহমান,  জ্যাকসন হাইটস এলাকাবাসী সভাপতি সাকিল মিয়া এবং সাহিত্য একাডেমি। অনুষ্ঠানে দেশের বরেণ্য সাহিত্যিক লেখক শাহাদাত হোসাইন, মুক্তধারা সিইও বিশ্বজিৎ সাহা জ্যাকসন হাইটস এলাকার সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।