খবর প্রকাশিত: ২২ মে, ২০২৬, ০৭:০৫ পিএম

নিউইয়র্কে ধর্মীয় উৎসবমুখর পরিবেশে আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগ দোয়া মাহফিল ও ইসলামিক মেলা অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ মে রোববার ব্রঙ্কসের বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় প্রথমবারের মতো রাস্তার ওপর খোলা আকাশের নিচে এ ইসলামিক মেলা অনুষ্ঠিত হয়।
আমেরিকান বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশন’র সভাপতি আব্দুস শহীদের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক স্কলার শায়েখ সাইফুল আজম বাবর আজহারী।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বেলাল মসজিদের খতীব মাওলানা মো: মাঈনুল ইসলাম। বিশেষ বক্তা ছিলেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া।
আয়োজকরা জানান, দোয়া মাহফিল ও ইসলামিক মেলার গেস্ট অব অনার বাংলাদেশ সোসাইটির ট্রাস্টিবোর্ড চেয়ারম্যান ও গোল্ডেন এইজ হোম কেয়ারের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও শাহ নেওয়াজ ব্যক্তিগত জরুরী কাজে ব্যস্ততার জন্যে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন নি।

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রেজা আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন সহ সভাপতি জামাল হোসেন, মিয়া মোহাম্মদ দাউদ, সোহান আহমদ টুটুল ও রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মিলন, সহ সাধারণ সম্পাদক শরীফ হোসেন, কোষাধ্যক্ষ ও ইভেন্ট কমিটির সদস্য সচিব আল মামুন সরকার, ইভেন্ট কমিটির চীফ কোÑঅর্ডিনেটর কাজী রবিউজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. সাদিকুর রহমান, সাহিত্য সম্পাদক রূপচান মিয়া, ক্রীড়া সম্পাদক জহিরুল ইসলাম, সদস্য খবির উদ্দিন ভূইয়া, কলি চৌধুরী প্রমুখ।
অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি ও ইভেন্ট কমিটির আহ্বায়ক এডভোকেট নাসির উদ্দীন, নিউইয়র্ক স্টেটে আসন্ন ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে ডিস্ট্রিক্ট ৮৭ (ব্রঙ্কস) থেকে এসেম্বলিম্যান পদপ্রার্থী জাকির চৌধুরী, সিপিএ প্রমুখ। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও না’ত শরিফ পরিবেশন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে শায়েখ আল্লামা মুহাম্মদ সাইফুল আজম বাবর আল আজহারী বলেন, “আমরা আল্লাহর মেহেরবানীতে আমেরিকাতে এসেছি। ফাইন্সসিয়ালী অনেক সলভেন্ট হয়েছি। কিন্তু আমাদের সেকেন্ড জেনারেশন মুসলমান থাকবে কিনা আমরা গ্যারান্টির সাথে বলতে পারছিনা। একটা বিগ লস হচ্ছে।” শায়েখ সাইফুল আজম বাবর আজহারী এ বিষয়ে মসজিদভিত্তিক বিশেষ কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, ‘আমরা যদি প্রত্যেক মসজিদ থেকে কেউ কারো সাথে ঘৃনা না রেখে হাতে হাত ধরে এ পরিস্থিতি মোকাবেলা করি, তাহলে অন্তত আমাদের সেকেন্ড জেনারেশনকে বাঁচাতে পারবো।’ তিনি এ লক্ষে তার বক্তব্যে কুরআন-সুন্নাহর আলোকে নতুন প্রজন্মের উপযোগি করে মসজিদভিত্তিক নানা কর্মসূচির গ্রহনের পরামর্শ প্রদান করেন।
বক্তারা বলেন, মানবজাতির জন্য ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ববাসীর জন্যে রহমত হিসেবে প্রেরণ করেন। মহানবীর আদর্শ ও ইসলামের সুশীতল ছায়া মানব জাতির আশ্রয়স্থল। মহানবী হজরত মুহাম্মদ (সা.) ধর্মকে মানব জাতির কল্যাণে প্রয়োগ করতে শিখিয়েছেন। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ মেনে চলার মধ্যে রয়েছে ইহকাল ও পরকালে শান্তি এবং মুক্তি।

বিশেষ মুনাজাত ও তবারক বিতরণের মাধ্যমে শেষ হয় এ আয়োজন। মোনাজাতে দেশ, জাতির উন্নতি, বিশ্ব শান্তির জন্য বিশেষ দোয়া করা হয়।
পর্দা সহকারে মহিলাদের যোগদান সহ বিপুল সংখ্যক প্রবাসীর অংশগ্রহনে দোয়া মাহফিল ও ইসলামিক মেলার কার্যক্রম শেষ হয়।
মেলায় বাংলাদেশী রকমারী পোশাক, প্রসাধন, অলংকার, উপহার সামগ্রী, রিয়েল এস্টেট, নিউইয়র্ক সিটি ও স্টেট হেলথ ডিপার্টমেন্টের অনুমোদিত বাংলাদেশী ব্যবস্থাপনায় বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানী ও স্থাস্থ্য সেবা, বাঙালি খাবারসহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসে বিক্রেতারা।
সংগঠনের প্রেসিডেন্ট আব্দুস শহীদ মেলায় আগত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, মূলধারার সাথে বাংলাদেশী কমিউনিটির সেতুবন্ধন রচনাসহ বাংলাদেশে আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে সংগঠনটি। প্রবাসে দেশীয় ও ইসলামী সংস্কৃতির বিকাশ ঘটাতে প্রয়াস চালিয়ে যাচ্ছে তাদের সংগঠনটি।