NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

যুক্তরাষ্ট্র ফের হামলা করলে ‘আরও অনেক চমক’ দেখাবে ইরান : আরাগচি


খবর   প্রকাশিত:  ২১ মে, ২০২৬, ১০:০৫ এএম

যুক্তরাষ্ট্র ফের হামলা করলে ‘আরও অনেক চমক’ দেখাবে ইরান : আরাগচি

যুদ্ধবিরতি ভেঙে যুক্তরাষ্ট্র যদি ফের হামলা শুরু করে— তাহলে ‘আরও অনেক নতুন চমক’ দেখাতে বাধ্য হবে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি গতকাল মঙ্গলবার সামাজিক যেগাাযোগমাধ্যম এক্সে এ সতর্কবার্তা দিয়েছেন।

 

এক্সপোস্টে আরাগচি বলেছেন, “ইরানে যুদ্ধ শুরু করার ২ মাসেরও বেশি সময় পার মার্কিন কংগ্রেস স্বীকার করেছে যে এই যুদ্ধে তারা কয়েক ডজন যুদ্ধবিমান হারিয়েছে, সেগুলোর সম্মিলিত দাম শত শত কোটি ডলার। প্রথম যে মার্কিন বিমানটি বিধ্বস্ত হয়েছিল, সেটি ছিল একটি এফ-৩৫ যুদ্ধবিমান; আমাদের শক্তিশালী সামরিক বাহিনী সেটি ভূপাতিত করেছিল।”

“এই যুদ্ধ থেকে যে শিক্ষা এবং জ্ঞান আমরা নিয়েছি, তাতে এটুকু বলতে পারি যে যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতি ভেঙে ফের হামলা করে, সেক্ষেত্রে নতুন আরও অনেক চমক তাদের সামনে হাজির করবে ইরান।”

উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে দীর্ঘ প্রায় দু’যুগ ধরে টানাপোড়েন চলার পর গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। টানা প্রায় ৪০ দিন যুদ্ধের পর ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতিতে যায় ওয়াশিংটন ও তেহরান, যা এখনও চলছে।

 

তবে এই যুদ্ধবিরতির মধ্যেই একাধিকার ‘ফের ইরানে হামলা’ শুরু করার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সর্বশেষ হুমকি দিয়েছেন গতকাল মঙ্গলবার। এ দিন হোয়াইট হাউসে ‘ইরানে ফের অভিযান শুরু হতে পারে কি না’—সাংবাদিকরা এমন প্রশ্ন করলে জবাবে ট্রাম্প বলেন, “আমি আশা করি যে আমাদের আর যুদ্ধ করতে হবে না, কিন্তু আমরা তাদের আরেকটি বড় আঘাত করতে পারি। আমি এখনও নিশ্চিত নই।”

ট্রাম্পের এই হুমিকর কিছুক্ষণ পর এক্সে এই সতর্কবার্তা পোস্ট করেন আরাগচি।

সূত্র : এএফপি