NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

বাংলাদেশের সঙ্গে সীমান্তে বেড়া দিতে জমি দিলেন শুভেন্দু


খবর   প্রকাশিত:  ২১ মে, ২০২৬, ১০:০৫ এএম

বাংলাদেশের সঙ্গে সীমান্তে বেড়া দিতে জমি দিলেন শুভেন্দু

বাংলাদেশের সঙ্গে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য জমি হস্তান্তর শুরু করেছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। ক্ষমতায় আসার মাত্র ১১ দিনের মধ্যেই প্রথম দফায় ২৭ কিলোমিটার জমি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

 

 

ভারতীয় সংবাদ মাধ্যম দি ইকোনমিক টাইমস বলছে, বুধবার বিকেলে সচিবালয় নবান্নের সভাঘরে বিএসএফের সঙ্গে আয়োজিত এক ঊচ্চ পর্যায়ের বৈঠকে জমি হস্তান্তর করেন তিনি। 

এর মধ্য দিয়ে প্রথম ক্যাবিনেট বৈঠকের ১০ দিনের মধ্যে বিএসএফকে আনুষ্ঠানিক জমি হস্তান্তরের প্রক্রিয়াও শুরু করল পশ্চিমবঙ্গের বিজেপি সরকার।

সীমান্তের নিরাপত্তা জোরদার করতে মূলত দুই ধরনের জমি হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৯টি জেলাজুড়ে ছড়িয়ে থাকা মোট ৩২ একর খাসজমি ব্যক্তিগত বা কেনা জমি।

৫টি জেলায় মোট ৪৩ একর ব্যক্তিগত জমি কেনা হয়েছে। এই ২৭ কিলোমিটার সরকারি ও ব্যক্তিগত জমির দাম সম্পূর্ণ বহন করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর।

 

প্রসঙ্গত, বাংলাদেশের সঙ্গে ভারতের মোট ৪ হাজার কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গেই রয়েছে ২২০০ কিমি।

সীমান্তে ৬০০ কিমি এলাকায় এখনো কাঁটাতার নেই।

 

এদিকে ক্ষমতায় আসার ১১ দিনের মধ্যেই জমি হস্তান্তরের বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘সীমান্তে কাঁটাতারে অনীহা ছিল আগের সরকারের। ৬০০ কিলোমিটারের মধ্যে ৫৫৫ কিলোমিটার বেড়ার জন্য জমি আগের সরকার দিতে পারত। কিন্তু তা দেওয়া হয়নি।’

অনুপ্রবেশকারীদের বিষয়ে তিনি আরো বলেন, ‘সিএএর অন্তর্ভুক্ত নন যারা, তারা অনুপ্রবেশকারী।

তাদের রাজ্য পুলিশ গ্রেপ্তার করে বিএসএফর হাতে তুলে দেবে। তারপর তাদের এ দেশ থেকে বের করে দেওয়া হবে। এই আইন আজ থেকে কার্যকর হবে। অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফের হাতে তুলে দেওয়ার জন্য একটি চিঠি গত বছর কেন্দ্রীয় সরকার থেকে এ রাজ্যকে পাঠানো হয়েছিল। কিন্তু এই গুরুত্বপূর্ণ আইন আগের সরকার কাজে লাগায়নি। সেটি আমরা কার্যকর করলাম।’