NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

মার্কিন পারমাণবিক নীতির যৌথ নিন্দা চীন ও রাশিয়ার


খবর   প্রকাশিত:  ২১ মে, ২০২৬, ১০:০৫ এএম

মার্কিন পারমাণবিক নীতির যৌথ নিন্দা চীন ও রাশিয়ার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও পারমাণবিক নীতির তীব্র নিন্দা জানিয়েছে চীন ও রাশিয়া। বেইজিংয়ে এক বৈঠকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যৌথভাবে আমেরিকার এই নীতির সমালোচনা করেন।

তবে বৈশ্বিক নিরাপত্তা নিয়ে দুই দেশ একমত হলেও রাশিয়ার বহুল প্রতীক্ষিত নতুন একটি গ্যাস পাইপলাইন চুক্তি এবারও চূড়ান্ত হয়নি।

 

বুধবার (২০ মে) বেইজিংয়ে রুশ প্রেসিডেন্ট পুতিনকে রাষ্ট্রীয় সম্মানে স্বাগত জানান শি জিনপিং। এর মাত্র এক সপ্তাহ আগেই বেইজিংয়ে ট্রাম্পকে আতিথ্য দিয়েছিলেন চীনা প্রেসিডেন্ট। বৈঠক শেষে দুই দেশ একটি যৌথ বিবৃতি দেয়।

সেখানে বলা হয়, ট্রাম্পের নতুন ক্ষেপণাস্ত্র পরিকল্পনা বিশ্বের শান্তির জন্য হুমকি। এ ছাড়া আমেরিকা ও রাশিয়ার মধ্যকার পারমাণবিক চুক্তি নবায়ন না করায় ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করা হয়।

 

এই বৈঠকে দুই দেশের বন্ধুত্ব জোরালো হলেও রাশিয়া বড় কোনো অর্থনৈতিক সাফল্য পায়নি। মঙ্গোলিয়ার ওপর দিয়ে রাশিয়া থেকে চীনে গ্যাস নেওয়ার জন্য ‘পাওয়ার অফ সাইবেরিয়া ২’ নামের একটি পাইপলাইন চুক্তি করার কথা ছিল।

কিন্তু গ্যাসের দাম ও অর্থায়নের বিষয়ে দুই দেশের অমিল থাকায় চুক্তিটি আটকে গেছে। ইউরোপের বাজার হারানোর পর রাশিয়ার জন্য এই চুক্তি খুব দরকারি হলেও, চীন এ বিষয়ে ধীরগতিতে এগোচ্ছে।

 

বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প ও পুতিন যখন নিজেদের দেশের নানা সমস্যায় ব্যস্ত, তখন শি জিনপিং বিশ্বমঞ্চে নিজেকে এক শক্তিশালী ও শান্তিকামী নেতা হিসেবে তুলে ধরেছেন। এ ছাড়া যৌথ বিবৃতিতে ইরানের ওপর হামলা চালানোর জন্য আমেরিকা ও ইসরায়েলের সমালোচনা করেন দুই নেতা।

সূত্র : রয়টার্স