NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

আইফোনের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার


খবর   প্রকাশিত:  ১৮ মে, ২০২৬, ০৯:০৫ এএম

আইফোনের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

আইফোন উপহার দেওয়ার প্রলোভন দেখিয়ে আদিবাসী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের ত্রিপুরায়।

এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর খবরে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি আগরতলার একজন মোবাইল ফোন ব্যবসায়ী এবং স্থানীয়ভাবে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর। কয়েক মাস আগে ফেসবুকের মাধ্যমে ভুক্তভোগীর সঙ্গে তার পরিচয় হয়। পরে দুজনের মধ্যে নিয়মিত যোগাযোগের একপর্যায়ে তরুণীকে আগরতলায় আসতে বলেন এবং দামি আইফোন উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন অভিযুক্ত ব্যক্তি।

 

 

অভিযোগ অনুযায়ী, শনিবার সকালে ওষুধ কিনতে ট্রেনে করে আগরতলায় পৌঁছান ওই তরুণী। পরে বধারঘাট রেলস্টেশন থেকে অভিযুক্ত তাকে মোটরসাইকেলে তুলে একটি হোটেলে নিয়ে যান। সেখানে জোরপূর্বক ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

ভুক্তভোগীর দাবি, ঘটনার পর তার মোবাইল ফোনও নিয়ে নেওয়া হয় এবং ভয়ভীতি দেখানো হয়।

পরে কোনোভাবে সেখান থেকে বের হয়ে ওই তরুণী থানায় অভিযোগ দায়ের করেন।

 

অভিযোগের ভিত্তিতে শনিবার রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তকে আগরতলার একটি মোবাইল ফোনের দোকান থেকে আটক করে পুলিশ। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা করা হয়েছে।