NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

ভারতের রাজধানী এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন


খবর   প্রকাশিত:  ১৭ মে, ২০২৬, ১০:০৫ এএম

ভারতের রাজধানী এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন

ভারতের রাজস্থানের কোটায় দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস ট্রেনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। শনিবার ভোরে লাগা এই আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ভারতীয় রেল কর্তৃপক্ষ।

 

 

রেলওয়ের কর্মকর্তারা জানান, সকাল প্রায় ৫টা ১৫ মিনিটে কোটার বিক্রমগড় আলোত রেলস্টেশনের কাছে ট্রেনটির বি-১ কোচে আগুন লাগে। ওই বগিতে তখন ৬৮ জন যাত্রী ছিলেন।

আগুন লাগার পর দ্রুত ক্ষতিগ্রস্ত কোচটি ট্রেন থেকে আলাদা করা হয় এবং নিরাপত্তার স্বার্থে ওভারহেড বৈদ্যুতিক সংযোগ (ওএইচই) বন্ধ করে দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিচ্ছিন্ন করা কোচ থেকে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে।

আগুনের তাপ ও স্ফুলিঙ্গে রেললাইনের পাশের কিছু গাছেও আগুন ধরে যায়।

 

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনের সব যাত্রীকে নিরাপদে নামিয়ে অন্য কোচে স্থানান্তরের ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা কোটাপর্যন্ত যাত্রা চালিয়ে যেতে পারেন। পরে কোটায় একটি অতিরিক্ত কোচ সংযুক্ত করে ট্রেনটির পূর্ণ সক্ষমতা ফিরিয়ে আনা হবে।

আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে রেলওয়ে।

 

১২৪৩১ নম্বর রাজধানী এক্সপ্রেসটি শুক্রবার কেরালার তিরুবনন্তপুরম থেকে যাত্রা শুরু করেছিল। শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটে দিল্লির হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছানোর কথা ছিল ট্রেনটির। প্রায় ২ হাজার ৬০০ কিলোমিটার পথ অতিক্রম করার পর দিল্লি থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে থাকতে এই দুর্ঘটনা ঘটে।

এর একদিন আগেও ভারতের আরেকটি ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটে।