NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

নিউইয়র্কে ইডিপির মা দিবস উদযাপন ও সম্মাননা প্রদান


খবর   প্রকাশিত:  ১৬ মে, ২০২৬, ০৯:০৫ এএম

নিউইয়র্কে ইডিপির মা দিবস উদযাপন ও সম্মাননা প্রদান

আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে নিউইয়র্কের ব্রুকলিনে এমপাওয়ারিং ডেভেলপমেন্ট প্রজেক্টের (ইডিপি) উদ্যোগে ১০ জন মাকে বিশেষ সম্মাননা ও শুভেচ্ছা উপহার দেওয়া হয়েছে। রোববার (১০ মে) ব্রুকলিনের চার্চ অ্যাভিনিউয়ে সংস্থাটির কার্যালয়ে ‘মায়ের সম্মান—সমাজের গর্ব’ স্লোগানকে সামনে রেখে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মায়েদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন ইডিপির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আম্বিয়া বেগম এবং সভাপতি এম এস আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক শহীদ উল্লাহ কাইছার, প্রফেসর সৈয়দ আজাদ, ওবায়দুল হক ও আহসান বাচ্চুসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। 
শুভেচ্ছা উপহার গ্রহণের পর মায়েরা এমন ব্যতিক্রমী আয়োজনের জন্য ইডিপি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘তিন প্রজন্ম—তিনজনই সফল মা’ শীর্ষক বিশেষ সম্মাননা। এই পর্বে মোহাম্মদ এন মজুমদারের স্ত্রী রেক্সোনা মজুমদার, তার মা রোকেয়া ভূঁইয়া এবং কন্যা নাসরিন এ মজনুকে বিশেষভাবে সম্মানিত করা হয়। তিন প্রজন্মের এই মায়েরা তাদের জীবনসংগ্রাম ও পেশাগত সাফল্যের মাধ্যমে নতুন প্রজন্মের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিশেষ করে রেক্সোনা মজুমদারের কন্যা নাসরিন এ মজনু চার সন্তানের জননী হয়েও নিউইয়র্ক স্টেটের লাইসেন্সপ্রাপ্ত ইমিগ্রেশন অ্যাটর্নি হিসেবে সফলতার স্বাক্ষর রেখেছেন।

এছাড়াও অনুষ্ঠানে কবি জুলি রহমান এবং এমবিবিএস চিকিৎসক কানিজ ফাতেমাসহ ফাল্গুনী ববি, ফেরদৌসী আলম, রিফাত সুলতানা, অনুরাণী মুৎসুদ্দী, নূরজাহান, মাসুদা আলী ও রাহেলা আক্তারকে সম্মাননা দেওয়া হয়। জুলি রহমান তার প্রতিষ্ঠিত সাহিত্য একাডেমি ‘সাজুফতা’র মাধ্যমে এবং কানিজ ফাতেমা মাতৃত্বের পাশাপাশি সমাজসেবা ও প্রযুক্তি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

ইডিপির প্রোগ্রাম ম্যানেজার আব্দুল্লাহ যুবায়েরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন শিক্ষিত ও সচেতন মা একটি প্রজন্মকে আলোকিত করার মূল কারিগর। আন্তর্জাতিক মা দিবসে ইডিপির এই উদ্যোগ প্রবাসে মায়েদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর এক অনন্য উদাহরণ হয়ে থাকবে। পুরো অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন এম এস আলম ও আম্বিয়া বেগম।