NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

ফিলিস্তিনে প্রতি সপ্তাহে প্রাণ হারাচ্ছে অন্তত একজন শিশু : জাতিসংঘ


খবর   প্রকাশিত:  ১৩ মে, ২০২৬, ০৯:০৫ এএম

ফিলিস্তিনে প্রতি সপ্তাহে প্রাণ হারাচ্ছে অন্তত একজন শিশু : জাতিসংঘ

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযান এবং বসতি স্থাপনকারীদের হামলায় ফিলিস্তিনি শিশুদের করুণ পরিস্থিতি নিয়ে তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি জানিয়েছে, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত সেখানে ৭০ জন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে।

 

জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ-এর মুখপাত্র জেমস এল্ডার জানিয়েছেন, গত বছরের শুরু থেকে পশ্চিম তীরে সহিংসতা এতটাই বেড়েছে যে, গড়ে প্রতি সপ্তাহে অন্তত একজন ফিলিস্তিনি শিশু প্রাণ হারাচ্ছে। এই সময়ে নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছে আরও ৮৫০ জন শিশু। এল্ডার উল্লেখ করেন, এই হতাহতদের ৯৩ শতাংশের জন্যই ইসরায়েলি বাহিনী দায়ী এবং অধিকাংশ শিশুই সরাসরি গুলিতে প্রাণ হারিয়েছে।

জাতিসংঘের তথ্যমতে, গত ২০ বছরের মধ্যে ২০২৬ সালের মার্চ মাসে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় সবচেয়ে বেশি ফিলিস্তিনি আহত হয়েছে।

শিশুদের ওপর শারীরিক নির্যাতন, ছুরিকাঘাত, মারধর এমনকি পেপার স্প্রে করার মতো অমানবিক ঘটনাও ঘটছে নিয়মিত। হামলা ও বিধিনিষেধের কারণে শিশুদের স্বাভাবিক বেড়ে ওঠার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। 

 

সহিংসতার কারণে ফিলিস্তিনি পরিবারগুলো ব্যাপক হারে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হচ্ছে। চলতি বছরের প্রথম চার মাসেই প্রায় ২৫০০ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন, যাদের মধ্যে ১১০০ জনই শিশু।

এই সংখ্যাটি গত পুরো বছরের (২০২৫) রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।