NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

ঋণ সহায়তায় আইএমএফের শর্ত জনগণের জন্য সুইটেবল না : অর্থমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১২ মে, ২০২৬, ১০:০৫ এএম

ঋণ সহায়তায় আইএমএফের শর্ত জনগণের জন্য সুইটেবল না : অর্থমন্ত্রী

ঋণ সহায়তার ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) যে শর্তগুলো দিচ্ছে, তা দেশের অর্থনীতির জন্য ‘সুইটেবল’ নয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (১১ মে) রাতে রাজধানীর শেরাটন হোটেলে অনুষ্ঠিত এক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, ‘উই আর ইলেক্টেড গভর্মেন্ট। জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা আছে।

তাদের কথামতো আমরা তো সব করতে পারব না। সো উই হ্যাভ আ ডিফারেন্স অব ওপিনিয়ন উইথ সাম মাল্টিল্যাটারাল বডিজ। ওপিনিয়ন ডিফারেন্স থাকবে, চলতে থাকবে। কিন্তু আমি আমার কোর্স কারেকশন করব অতটুকু যতটুকু আমার ম্যানিফেস্টোর সঙ্গে অ্যালাইনমেন্ট থাকবে।
আমি অতটুকু কোর্স কারেকশন করব, এর বাইরে গিয়ে আমি কোর্স আউট অব দ্য ওয়ে গিয়ে কিছু করা সম্ভব না।’

 

অর্থমন্ত্রী বলেন, ‘সব জায়গায় আমরা একমত হচ্ছি না। অনেক জায়গায় দ্বিমত হচ্ছে, আইএমএফের সঙ্গে দ্বিমত হচ্ছে। কারণ আইএমএফ যে কন্ডিশন দিচ্ছে ওটা আমার অর্থনীতির জন্য সুইটেবল না, আমার জনগণের জন্য সুইটেবল না।

 

অর্থমন্ত্রী বলেন, ‘বিএনপির নির্বাচনী ইশতেহারের সঙ্গে বেশির ভাগ উন্নয়ন সহযোগীরা ‘অ্যালাইন্ড’। শুরুতে যদি ওর সঙ্গে আমার অ্যালাইন না হয়, আমি তো এগোতে পারবো না। দে আর মাই ডেভেলপমেন্ট পার্টনার। সো উই আর অ্যালাইনড অ্যাজ ফার অ্যাজ পলিসি গোজ, অ্যাজ ফার অ্যাজ ম্যানিফেস্টো গোজ।’