NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

দাম্পত্য জীবনে ইতি টানলেন হানি সিং


খবর   প্রকাশিত:  ২৭ ডিসেম্বর, ২০২৪, ০৩:৫৪ এএম

>
দাম্পত্য জীবনে ইতি টানলেন হানি সিং

দাম্পত্য জীবনে আনুষ্ঠানিক ইতি টানলেন বলিউডের জনপ্রিয় গায়ক ও র‍্যাপার হানি সিং। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সাবেক স্ত্রী শালিনী তলওয়ারকে ভরণপোষণ বাবদ দিয়েছেন ১ কোটি টাকা।

২০২১ সালে হানির বিরুদ্ধে পারিবারিক সহিংসতার অভিযোগ এনেছিলেন শালিনী। সাবেক স্বামী তাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করছেন বলে মামলায় উল্লেখ করেছিলেন শালিনী। আর্থিক প্রতারণার অভিযোগও ছিল মামলায়। মামলায় তিনি ২০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছিলেন।

শুরুতে বিষয়টি নিয়ে মুখ না খুললেও পরে সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতি দিয়ে তীব্র প্রতিবাদ জানান গায়ক। বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমাকে অহেতুক হেনস্তা করা হচ্ছে।

 

বৃহস্পতিবার হানি এবং শালিনী দিল্লির সাকেত আদালতে বিচারের পর মধ্যস্থতায় আসেন। আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহবিচ্ছেদ হয়। বিচারক বিনোদ কুমারের উপস্থিতিতে হানি এক কোটি টাকার চেক তুলে দেন শালিনীর হাতে।

জানা গেছে, মামলার পরবর্তী শুনানি হবে ২০২৩ সালের ২০ মার্চ। সেখানেই পরবর্তী প্রস্তাব নিয়ে কথা হবে।

প্রায় ২০ বছর ধরে ডেট করছিলেন তারা। ২০১১ সালের ২৩ জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন হানি সিং ও শালিনী তলওয়ার। চূড়ান্ত গোপনীয়তা বজায় রেখে দিল্লির এক গুরুদ্বারে গিয়ে তারা বিয়ে করেন। তাদের সম্পর্কের কথা জানাজানি হতে প্রায় তিন বছর লেগে যায়।

জানা গেছে, বিয়ের কিছুদিন পর থেকেই দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। ২০২১ সালে দিল্লির এক আদালতে হানি সিং ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন শালিনী।