NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী মাজিয়ার, শেষ হলো ১৬ বছরের অরবান শাসন


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৯:০৫ এএম

হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী মাজিয়ার, শেষ হলো ১৬ বছরের অরবান শাসন

হাঙ্গেরিতে রাজনৈতিক ক্ষমতায় বড় পরিবর্তন ঘটেছে। শনিবার দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পিটার মাজিয়ার। এর মাধ্যমে দীর্ঘ ১৬ বছর ধরে ক্ষমতায় থাকা ভিক্টর অরবানের শাসনের আনুষ্ঠানিক অবসান ঘটল। অরবান রুশপন্থী নেতা হিসেবে পরিচিত, তাকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখা হতো।

অন্যদিকে নতুন প্রধানমন্ত্রী মাজিয়ারকে ইউরোপপন্থী রাজনীতিক হিসেবে ধরা হয়।

 

শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে মাজিয়ার দেশটির রাজধানী বুদাপেস্টে জনগণকে একত্রিত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, হাঙ্গেরির জন্য ‘নতুন ইতিহাস’ লেখার সময় এসেছে। তার আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার মানুষ পার্লামেন্ট ভবনের বাইরে জড়ো হন।

সেখানে সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘পরিবর্তনের পথ সহজ নয়। এটি দীর্ঘ ও কঠিন হতে পারে। তবে শেষ পর্যন্ত জনগণই জয়ী হয়।’

 

তিনি আরো বলেন, ‘আজ বিশ্বের প্রতিটি স্বাধীনতাপ্রেমী মানুষ একটু হলেও হাঙ্গেরীয় হতে চায়।

আপনারা দেখিয়েছেন, সাধারণ মানুষও বড় বড় স্বৈরশাসনকে পরাজিত করতে পারে।'

 

পার্লামেন্টে দেওয়া বক্তব্যে মাজিয়ার দাবি করেন, জনগণ তাঁর দলকে শুধু সরকার পরিবর্তনের জন্য নয়, বরং পুরো শাসনব্যবস্থায় পরিবর্তন আনার ম্যান্ডেট দিয়েছে। তিনি বলেন, হাঙ্গেরিকে নতুন পথে এগিয়ে নিতে হবে এবং একটি নতুন রাজনৈতিক অধ্যায় শুরু করতে হবে- জানায় দ্য গার্ডিয়ান। 

তিনি অভিযোগ করেন, অরবানের শাসনামলে হাঙ্গেরি ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর একটিতে পরিণত হয়েছে।

এর আগে এপ্রিলের সাধারণ নির্বাচনে বড় পরিবর্তন দেখা যায় হাঙ্গেরির রাজনীতিতে।

ভিক্টর অরবানের জাতীয়তাবাদী দল ‘ফিদেজ’ বড় ব্যবধানে পরাজিত হয়। সেই নির্বাচনে জয় পায় পিটার মাজিয়ারের মধ্য-ডানপন্থী ‘তিসজা পার্টি’। ২০১০ সাল থেকে অরবান টানা ১৬ বছর ধরে হাঙ্গেরির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন।