NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

বিরোধীদলীয় নেতার নাম ঘোষণা করল তৃণমূল


খবর   প্রকাশিত:  ১০ মে, ২০২৬, ১০:০৫ এএম

বিরোধীদলীয় নেতার নাম ঘোষণা করল তৃণমূল

পশ্চিমবঙ্গে দীর্ঘ দেড় দশকের যাত্রা শেষে এবার প্রধান বিরোধী দলের ভূমিকায় ফিরেছে তৃণমূল কংগ্রেস। শনিবার (৯ মে) রাতে বিধানসভার বিরোধীদলীয় নেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করেছে তৃণমূল। চিফ হুইপ হিসেবে রয়েছেন ফিরহাদ হাকিম। অসীমা পাত্র ও নয়না বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি লিডার হিসেবে নির্বাচিত করা হয়েছে।

 

শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে তার সঙ্গে আরো পাঁচজন মন্ত্রী (দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, নিশীথ প্রামাণিক প্রমুখ) শপথ নেন। এর আগে ২০২১ সাল থেকে শুভেন্দু অধিকারী বিরোধীদলীয় নেতার দায়িত্বে ছিলেন, এবার তিনি রাজ্যের শাসনভার গ্রহণ করলেন।

গত ৪ মে ঘোষিত ফলাফল অনুযায়ী বিজেপি ২৯৩টি আসনের মধ্যে ২০৭টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।

তৃণমূল ৮০টি আসন পেয়ে বিরোধী দলের মর্যাদা পায়। এবারের নির্বাচনে সবচেয়ে বড় চমক ছিল ভবানীপুর কেন্দ্র। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫ হাজারের বেশি ভোটে পরাজিত করেন শুভেন্দু অধিকারী।