NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

শাহরুখের জন্যই আজ আমি এখানে—মেট গালায় করণ


খবর   প্রকাশিত:  ০৮ মে, ২০২৬, ১০:০৫ এএম

শাহরুখের জন্যই আজ আমি এখানে—মেট গালায় করণ

মেট গালা-২০২৬-এ অভিষেক ঘটিয়ে নতুন ইতিহাস গড়লেন বলিউড নির্মাতা করণ জোহর। বিশ্বের সবচেয়ে বড় ফ্যাশন মঞ্চে প্রথম ভারতীয় চলচ্চিত্র নির্মাতা হিসেবে রেড কার্পেটে হাঁটার পর আবেগঘন এক স্বীকারোক্তিতে তিনি কৃতিত্ব দিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান-কে।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে করণ বলেন, ‘শাহরুখ আমার ক্যারিয়ারের বিশাল একটি অংশ। আমার প্রথম পাঁচটি সিনেমা তার সঙ্গে করেছি।

আজ আমি এখানে দাঁড়িয়ে আছি তার কারণেই। গত বছর সে এসেছিল, আর এ বছর আমি এলাম। মনে হচ্ছে জীবন যেন একটা পূর্ণ বৃত্ত সম্পন্ন করল।’

 

মেট গালায় করণের উপস্থিতি ছিল নজরকাড়া।

বিখ্যাত ডিজাইনার মনীশ মালহোত্রা-র ডিজাইন করা বিশেষ পোশাকে হাজির হন তিনি। এই পোশাকে ফুটে ওঠে কিংবদন্তি শিল্পী রাজা রবি বর্মার শিল্পকর্মের অনুপ্রেরণা। করণ জানান, এটি ছিল ভারতীয় শিল্প ও ঐতিহ্যের প্রতি এক ধরনের শ্রদ্ধাঞ্জলি।

 

নিজের লুক নিয়ে কথা বলতে গিয়ে করণ বলেন, এটির পুরো কৃতিত্ব মনীশ মালহোত্রার।

তিনি শুধু অসাধারণ ডিজাইনারই নন, আমার খুব কাছের বন্ধুও। এই পোশাক রাজা রবি বর্মার গৌরবময় শিল্পকর্মকে সম্মান জানায়।

 

ফ্যাশন ও সিনেমার সম্পর্ক নিয়েও কথা বলেন এই নির্মাতা। তার মতে, ফ্যাশন সবসময়ই তার সিনেমার গুরুত্বপূর্ণ অংশ। গল্প ও চরিত্রের মধ্য দিয়ে তিনি বরাবরই ফ্যাশনের ছাপ তুলে ধরার চেষ্টা করেছেন।

 

ততত

উল্লেখ্য, করণ জোহর ও শাহরুখ খানের বন্ধুত্ব এবং কাজের সম্পর্ক বহু বছরের। ‘কুচ কুচ হোতা হ্যায়’ থেকে শুরু করে ‘কাভি খুশি কাভি গাম’, ‘কাভি আলভিদা না কেহনা’ ও ‘মাই নেম ইজ খান’-এর মতো একাধিক জনপ্রিয় চলচ্চিত্রে একসঙ্গে কাজ করেছেন এই জুটি।