NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

যুক্তরাষ্ট্রের ডালাসে গোলাগুলিতে নিহত ২, আহত ৩


খবর   প্রকাশিত:  ০৬ মে, ২০২৬, ০৯:০৫ এএম

যুক্তরাষ্ট্রের ডালাসে গোলাগুলিতে নিহত ২, আহত ৩

যুক্তরাষ্ট্রের ডালাসের উত্তরের একটি উপশহরে পরপর দুই দফা গুলির ঘটনায় অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, ব্যবসায়িক বিরোধের জেরে এই হামলা চালানো হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার আগে ক্যারলটন শহরের কোরিয়ানটাউন এলাকায় একটি শপিং সেন্টারে প্রথম গুলির ঘটনা ঘটে।

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ চারজন প্রাপ্তবয়স্ককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। এর মধ্যেই প্রায় ৪ মাইল দূরে একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে আরেকটি গুলির খবর পাওয়া যায়। সেখানে গিয়ে পুলিশ একটি অ্যাপার্টমেন্টের ভেতর এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে।

 

 

পুলিশ জানায়, ৬৯ বছর বয়সী সিউং হো হান নামে এক ব্যক্তি এই দুই হামলার সঙ্গে জড়িত।

অল্প সময়ের মধ্যে তাকে একটি মুদি দোকান থেকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি নিজেই হামলার কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, ব্যবসায়িক আর্থিক বিরোধের কারণে তিনি ক্ষুব্ধ ছিলেন।

 

ক্যারলটন শহরের পুলিশ প্রধান রবার্তো আরেডোন্ডো বলেন, ‘এটি কোনো এলোমেলো হামলা নয়; নিহতদের সঙ্গে হামলাকারীর পূর্বপরিচয় ছিল।

’ তিনি আরো জানান, হামলার সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখা হচ্ছে।

 

গুলিতে আহত তিনজন বর্তমানে স্থিতিশীল অবস্থায় চিকিৎসাধীন। নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।


 

ঘটনার পর শপিং সেন্টার এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা যায়। তদন্তে সহায়তা করতে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

 

প্রায় ১ লাখ ৩০ হাজার জনসংখ্যার শহর ক্যারলটনে উল্লেখযোগ্য সংখ্যক কোরিয়ান বংশোদ্ভূত বাসিন্দা রয়েছে। স্থানীয় কোরিয়ান-আমেরিকান সম্প্রদায়ের এক সদস্য জন জুন বলেন, আমরা এ ঘটনায় স্তম্ভিত। সাধারণত আমরা শান্তিপূর্ণ ও পরিশ্রমী একটি সম্প্রদায়। গত দুই দশকে কোরিয়ান বিনিয়োগের কারণে এলাকাটি ডালাস অঞ্চলের একটি সমৃদ্ধ কোরিয়ানটাউনে পরিণত হয়েছে।