NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

সম্পর্কের তিক্ততা কমাতে ভ্যাটিকান-রোম সফরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০৪ মে, ২০২৬, ০৯:০৫ এএম

সম্পর্কের তিক্ততা কমাতে ভ্যাটিকান-রোম সফরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

রোম ও ভ্যাটিকান সফরে যাচ্ছেন  যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। চলতি সপ্তাহে সফরটি অনুষ্ঠিত হবে বলে ভ্যাটিকানের একটি সূত্র এতথ্য জানিয়েছে।

রবিবার (৩ মে) বয়টার্সের প্রতিবেদনে বলা হয়, পোপের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পে সর্ম্পক শীতল করতেই ভ্যাটিকান সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী রুবিও। ক্যাথলিক নেতা পোপ চতুর্দশ লিওর সঙ্গে বৈঠক ছাড়াও ভ্যাটিকানের পররাষ্ট্রমন্ত্রী পিয়েত্রো পারোলিন ও ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানির সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

 

 

এ ছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী  বৃহস্পতিবার ও শুক্রবারের সফরে ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রোসেত্তোর সঙ্গেও বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পোপ লিওর মধ্যে সাম্প্রতিক বিরোধের কয়েক সপ্তাহ পরই এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

রবিবার (৩ মে) ইতালির গণমাধ্যমগুলো রুবিওর সফরকে সম্পর্কের বরফ গলানোর একটি বৈঠক হিসেবে তুলে ধরছে।