NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

সিলেটের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকারের পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০২ মে, ২০২৬, ১০:০৫ পিএম

সিলেটের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকারের পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী

সিলেটে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও আধুনিকায়নে একগুচ্ছ নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 
 

শনিবার (২ মে) সিলেট সিটি করপোরেশন (সিসিক) প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

 

প্রধানমন্ত্রী বলেন, সিলেট ২৫০ শয্যার হাসপাতালটি আমরা দ্রুততম সময়ের মধ্যে চালু করার উদ্যোগ নিয়েছি। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালটি ১২শ’ শয্যায় উন্নীত চলছে। এতে বৃহত্তর সিলেটের মানুষ আরও ভালো চিকিৎসা সেবা পাবেন।

 

কেবল চিকিৎসার ওপর নির্ভর না করে রোগ প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের মতো জনবহুল দেশে রোগ হওয়ার আগেই তা প্রতিরোধের বিষয়ে সচেতন হওয়া জরুরি। এই লক্ষ্য বাস্তবায়নে সরকার সারা দেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। যাদের মধ্যে ৮০ শতাংশই থাকবেন নারী।

 

নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীদের কাজের পরিধি ব্যাখ্যা করে তিনি জানান, এই কর্মীরা গ্রামে গ্রামে প্রতিটি বাড়িতে গিয়ে সাধারণ মানুষকে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সচেতন করবেন। কোন ধরনের খাদ্যাভ্যাসে রোগবালাই কম হয় এবং মা ও শিশুর স্বাস্থ্য রক্ষায় কী করণীয় এসব বিষয়ে তারা মাঠ পর্যায়ে পরামর্শ দেবেন।

 

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর পররষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, হুইপ জিকে গউছ,সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার।