NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

দাম কমার কয়েক ঘণ্টা পরই বাড়ল সোনার দাম


খবর   প্রকাশিত:  ০২ মে, ২০২৬, ০৯:০৫ এএম

দাম কমার কয়েক ঘণ্টা পরই বাড়ল সোনার দাম

দাম কমার কয়েক ঘণ্টা পরই বিশ্ববাজারে আবারও বাড়ল সোনার দাম। যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় ইরানের নতুন প্রস্তাব জমা দেওয়ার খবরের পরই সোনার দাম বেড়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার (১ মে) লেনদেনের শুরুতে আন্তর্জাতিক বাজারে সোনার দামে ১ শতাংশের বেশি পতন হয়েছিল। এতে মুদ্রাস্ফীতির আশঙ্কা কিছুটা কমবে বলে আশা করছেন বাজার পর্যবেক্ষকরা।

 

প্রতিবেদনে বলা হয়, স্পট গোল্ডের দাম গতকাল দুপুর ১টা ৫০ মিনিটে শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬২৭ ডলারে দাঁড়িয়েছে। এর আগে দিনের শুরুতে ৪ হাজার ৫৫৯ ডলার পর্যন্ত নেমে গিয়েছিল। তবে সপ্তাহ শেষে এটি এখনো ১ দশমিক ৭ শতাংশ লোকসানে রয়েছে।

এভারব্যাংকের ওয়ার্ল্ড মার্কেটস প্রেসিডেন্ট ক্রিস গ্যাফনি বলেন, ইরান যুদ্ধ অবসানের আলোচনার ইতিবাচক খবর সোনার দামে লোকসান কাটিয়ে উঠতে সাহায্য করেছে।

যুদ্ধের সমাপ্তি ঘটলে এফওএমসি পুনরায় সুদের হার কমানো শুরু করতে পারে, যা ইউএস ডলারের মান কমিয়ে দেবে এবং সোনার দামের জন্য ইতিবাচক হবে।