NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

রানির মৃত্যুশোকে প্রিমিয়ার লিগ স্থগিত


খবর   প্রকাশিত:  ২০ ডিসেম্বর, ২০২৪, ১২:০০ পিএম

>
রানির মৃত্যুশোকে প্রিমিয়ার লিগ স্থগিত

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুশোকে মুহ্যমান যুক্তরাজ্য। দেশটিতে চলছে সাত দিনের রাষ্ট্রীয় শোক। রানির মৃত্যুর প্রভাব পড়েছে দেশটির ক্রীড়াঙ্গনেও। রাষ্ট্রীয় শোক চলাকালীন রানির প্রতি সম্মান থেকে দেশটিতে ক্রীড়া আয়োজনগুলো পিছিয়ে দেওয়া হচ্ছে। রানির প্রতি শ্রদ্ধা জানিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের এই সপ্তাহের সব খেলা স্থগিত করা হয়েছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই সপ্তাহে লিগের সব ম্যাচ স্থগিতের ঘোষণা দিয়েছে প্রিমিয়ার লিগ, ‘রানি এলিজাবেথের অসাধারণ জীবন এবং কর্মের প্রতি শ্রদ্ধা সোমবার সন্ধ্যার ম্যাচসহ এই সপ্তাহের সব ম্যাচ স্থগিত করা হয়েছে।’

আজ সকালে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো এক জরুরি বৈঠকে বসে। সেখানেই এই গেমউইকের সব খেলা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রিমিয়ার লিগের প্রধান নির্বাহী রিচার্ড মাস্টার্স বিবৃতিতে রানির মৃত্যুতে শোক জানিয়ে বলেন, ‘দীর্ঘকাল দেশের সেবা করার জন্য রানির প্রতি আমরা এবং আমাদের ক্লাবগুলো শ্রদ্ধা জ্ঞাপন করছি। শুধু দেশের জন্যই নয়, পুরো দুনিয়ায় ছড়িয়ে-ছিটিয়ে তার গুণগ্রাহীদের জন্য এটা অত্যন্ত দুঃখের সময়। তার মৃত্যুতে যারা শোক পালন করছে তাদের প্রতি সংহতি জানাচ্ছি।’

যুক্তরাজ্যে রাষ্ট্রীয় শোক চলাকালে প্রিমিয়ার লিগের অন্য ম্যাচগুলোর ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে বলে বিবৃতিতে জানিয়েছে লিগ কর্তৃপক্ষ।

এদিকে রানির মৃত্যুতে এরই মধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ড ক্রিকেট দলের তৃতীয় টেস্টের প্রথম দুই দিনের খেলা বাতিল হয়েছে।

ব্রিটিশ সাম্রাজ্যের সবচেয়ে দীর্ঘকালীন মুকুটধারী রানি দ্বিতীয় এলিজাবেথ বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে স্কটল্যান্ডের বালমোরাল প্যালেসে ৯৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন।