NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আমি কীভাবে বলি, আমি বিশ্রামে যাচ্ছি?: শেখ হাসিনা ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাংলাদেশের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মরিশাসের শ্রমবাজার অপচয়ের বিরুদ্ধে যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত হাজারো পরিবার নেইমারকে নিয়ে সুখবর দিল ব্রাজিল সামান্থা নন, সিনেমাটির জন্য প্রথম পছন্দ ছিলেন সাই পল্লবী আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির
Logo
logo

চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগ অবরোধ, পুলিশের লাঠিপেটা


খবর   প্রকাশিত:  ১৮ এপ্রিল, ২০২৫, ০২:৫১ এএম

>
চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগ অবরোধ, পুলিশের লাঠিপেটা

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে চাকরিপ্রার্থীদের অবরোধ কর্মসূচিতে লাঠিপেটা করে পুলিশ ছত্রভঙ্গ করে দিয়েছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ‌‌‘চাকরিপ্রত্যাশী যুব প্রজন্ম, বাংলাদেশ’ ব্যানারে তারা শাহবাগ মোড়ে সড়ক আটকে বিক্ষোভ শুরু করেন একদল চাকরিপ্রত্যাশী। এর আগে একই দাবিতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তারা।

শাহবাগ মোড়ে আন্দোলনকারীদের অবস্থানের ফলে চারপাশের রাস্তায় যানজট তৈরি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশও অবস্থান নেয়। পরে বিকেল ৫টার দিকে পুলিশ  লাঠিপেটা করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং কয়েকজনকে থানায় নিয়ে যায়। পরে তারা বিচ্ছিন্নভাবে শাহবাগ থানা ও জাতীয় জাদুঘরের সামনে গিয়ে স্লোগান দেন।

আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক সাজিদ সেতু বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করে ৮ জনকে আহত করেছে। সোনিয়া ও শাওন নামে দুজনের অবস্থা গুরুতর। কয়েকজনকে পুলিশ আটক করে থানায় নিয়ে গেছে। তবে তানজিদ নামে একজন ছাড়া সবাইকে ছেড়ে দিয়েছে। তানজিদকে না ছাড়া পর্যন্ত আমরা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করব।