NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

১ মে নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশে থাকবেন প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৪ এপ্রিল, ২০২৬, ০৯:০৪ এএম

১ মে নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশে থাকবেন প্রধানমন্ত্রী

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানী ঢাকার নয়াপল্টনে সমাবেশের আয়োজন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। ওই দিন দুপুর ২ টা ৩০ মিনিটে এ সমাবেশ শুরু হবে। যেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এতে শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

 

সভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং শ্রমিক নেতা নজরুল ইসলাম খান জানান , সমাবেশে প্রধান অতিথি হিসেবে তারেক রহমান উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন, বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন।

 

তিনি বলেন, ‘এতদিন আমরা শ্রমিকদের বিভিন্ন বিষয় সরকারে কাছে দাবি জানিয়ে এসেছি। কিন্তু এবার ভিন্ন প্রেক্ষাপট, বিএনপি সরকার গঠন করেছে। এরইমধ্যে প্রধানমন্ত্রী কৃষকদের কৃষক কার্ড দিয়েছেন। তারপরও শ্রমিক আন্দোলনের একজন কর্মী হিসেবে আমাদের দাবিগুলো বহাল থাকবে।

 

প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন, শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস (এমপি), বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, ফিরোজ মোল্লা, শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার প্রমুখ।