NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

ওয়ানডে র‌্যাংকিংয়ে বিশাল লাফ নাহিদ রানার


খবর   প্রকাশিত:  ২৩ এপ্রিল, ২০২৬, ১০:০৪ এএম

ওয়ানডে র‌্যাংকিংয়ে বিশাল লাফ নাহিদ রানার

সময়টা দারুণ কাটছে নাহিদ রানার। গত পরশু (২০ এপ্রিল) নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে গতির ঝড় তোলেন নাহিদ। নেন ৩২ রানে ৫ উইকেট। ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হতে।

 

 

এবার আইসিসি থেকেও এল সুখবর। ওয়ানডে র‌্যাংকিংয়ে বিশাল লাফ দিয়েছেন নাহিদ। ৩২ ধাপ এগিয়ে ৬৪তম স্থানে উঠে এসেছেন বাংলাদেশের এই ফাস্ট বোলার। 

বাঁহাতি পেসার শরীফুল ইসলামও র‌্যাংকিংয়ে উন্নতি করেছেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে ২ উইকেট করে নেওয়া শরীফুলের অবস্থান ৩৯তম। 

 

ওয়ানডের ব্যাটারদের র‌্যাংকিংয়ে ১৪ ধাপ এগিয়েছেন তানজিদ হাসান। বাংলাদেশের এই বাঁহাতি ওপেনার উঠে এসেছেন ৪০ নম্বরে। পরশু দ্বিতীয় ওয়ানডে ৭৬ রান করে বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেন তিনি।

 

 

একই ম্যাচে অপরাজিত ৩০ রান করে ৫ ধাপ এগিয়ে যৌথভাবে ২৬তম স্থানে উঠে এসেছেন তাওহিদ হৃদয়। দ্বিতীয় ম্যাচে ফিফটি করা নাজমুল হোসেন এক ধাপ এগিয়ে ৪৩তম স্থানে আছেন। 

তবে এই সিরিজে না খেললেও ওয়ানডের ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের মিডল অর্ডার ব্যাটার ড্যারিল মিচেল।