NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

ইরানের সঙ্গে চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৬, ০৮:০৪ এএম

ইরানের সঙ্গে চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘ইরানের সঙ্গে একটি চুক্তি আজ পাকিস্তানে সই হতে পারে।’ ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। খবর আলজাজিরার।

একই সঙ্গে ট্রাম্প জানান, আলোচনার অগ্রগতিতে উন্নতি হলে তিনি নিজেও ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাতে প্রস্তুত আছেন।

 

এর আগে নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, স্টিভ উইটকফ, জ্যারেড কুশনারসহ যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ইতোমধ্যে ইসলামাবাদের উদ্দেশে রওনা দিয়েছে। তারা কয়েক ঘণ্টার মধ্যেই সেখানে পৌঁছানোর কথা রয়েছে।

তিনি আরো দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান এই আলোচনার মূল ভিত্তি একটি ‘অপরিবর্তনীয় শর্ত’—ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্র অর্জনের সক্ষমতা ত্যাগ করতে হবে।

এদিকে এই আলোচনার প্রকৃত অগ্রগতি বা চুক্তি সইয়ের বিষয়ে স্বাধীনভাবে কোনো নিশ্চিত তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে যাচাই করা যায়নি।

 

এর মধ্যেই ইরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির চুক্তি ভেঙেছে। তাদের একটি জাহাজেও হামলা চালিয়েছে। এই ঘটনার প্রতিবাদে তারা আলোচনায় না আসার ইঙ্গিত দিয়েছে।

এ অবস্থায় পাকিস্তান সরকারের জন্য পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে।

দুই পক্ষকে আলোচনায় বসাতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিল তারা। এখনো পর্দার আড়ালে সেই চেষ্টা অব্যাহত রয়েছে।

 

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল ইসলামাবাদের পথে রয়েছে বলে জানা গেছে। তবে হোয়াইট হাউস এখনো বৈঠকের নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করেনি।

রাজধানী ইসলামাবাদে ইতোমধ্যে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রায় ২০ হাজার পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

 

সম্ভাব্য আলোচনা ঘিরে শহরের বিভিন্ন এলাকা বন্ধ রাখা হয়েছে।