NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন


খবর   প্রকাশিত:  ২৩ জানুয়ারী, ২০২৫, ০৪:৩৬ এএম

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন
আর্ন্তজাতিক ডেস্ক: শারীরিক অবস্থার আকস্মিক অবনতি হওয়ায় চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে থাকা ৯৬ বছর বয়সী ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন। বৃহস্পতিবার বাকিংহ্যাম প্যালেস থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে বাকিংহাম প্যালেস জানায়, রানি সন্ধ্যায় ব্যালমোরালে মারা গেছেন। এর আগে বাকিংহাম প্যালেস জানায়, রানি দ্বিতীয় এলিজাবেথের চিকিৎসকরা তার স্বাস্থের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে তাকে তত্ত্বাবধানে রাখা হয়েছে। ৯৬ বছর বয়সী রানি গত বছরের অক্টোবর থেকে স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন, যা তাকে হাঁটা এবং দাঁড়াতে অসুবিধায় ফেলেছিল। বুধবার তিনি বিশ্রামের কথা বলে তার সিনিয়র রাজনৈতিক উপদেষ্টাদের সঙ্গে একটি পরিকল্পিত বৈঠক বাতিল করেন। আগের দিন তিনি তার স্কটিশ হাইল্যান্ডস রিট্রিট, বালমোরালে বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসনের বিদায় এবং তার উত্তরসূরি লিজ ট্রাসের নিয়োগের অনুষ্ঠানে উপস্থিত হন। বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে বলেছে, ‘আজ সকালে রাণীর স্বাস্থের অবস্থা পর্যালোচনার পর তার স্বাস্থ্যের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন এবং তাকে চিকিৎসকের তত্ত্বাবধানে থাকার পরামর্শ দিয়েছেন।’ এ খবরে প্রধানমন্ত্রী লিস ট্রাস এক টুইটে বলেন, ‘বাকিংহাম প্যালেসের খবরে পুরো দেশ গভীরভাবে উদ্বিগ্ন।’ রাজ পরিবারের সদস্য প্রিন্স চার্লস, তার বড় ছেলে প্রিন্স উইলিয়াম এবং অন্যান্য সদস্যরা স্কটল্যান্ডের বালমোরার উদ্দেশে রওনা দিয়েছেন।