NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

মিম থেকে তিশা, তারকাদের বর্ষবরণে রঙিন বৈশাখ


খবর   প্রকাশিত:  ১৫ এপ্রিল, ২০২৬, ০৯:০৪ এএম

মিম থেকে তিশা, তারকাদের বর্ষবরণে রঙিন বৈশাখ

বাংলা নববর্ষকে ঘিরে বিভিন্ন আয়োজনে তারকাদের অংশগ্রহণে যেন ফুটে উঠেছে বাঙালিয়ানার নানা রঙ। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক ছবি ও শুভেচ্ছাবার্তায় জমে উঠেছে বর্ষবরণের আমেজ।

জয়া আহসানের ঘরে বৈশাখ যেন একটু আগেই ধরা দেয়। নিজ হাতে সাজানো পান্তা-ইলিশের আয়োজনের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘নিজ হাতে মাখা পান্তা-ইলিশের আয়োজন, আর একরাশ বাঙালিয়ানা।

বেলুন, শুটার, ফরচুন টেলার, হাওয়াই মিঠাই, মুড়িমাখা, পিঠাপুলি। উৎসব, এক ঘর ভরা বাঙালিয়ানা।’

 

অপু বিশ্বাস শাড়ির পাড়ের সঙ্গে মিলিয়ে গাঢ় নীল ব্লাউজে নিজেকে সাজিয়েছেন বৈশাখী আবহে। ছবি পোস্ট করে লিখেছেন, ‘নতুন রঙের ছোঁয়ায় রাঙুক প্রতিটি দিন।

সবাইকে জানাই বাংলা নববর্ষ ১৪৩৩-এর আন্তরিক শুভেচ্ছা।’

 

বিদ্যা সিনহা মিম খোলা চুল, ছোট্ট টিপ আর শাড়িতে ধরা দিয়েছেন গ্ল্যামারাস লুকে। তাঁর বার্তা, ‘নতুন সূর্যের আলোয় শুরু হোক নতুন স্বপ্ন… শুভ নববর্ষ!’

অন্যদিকে সাফা কবির সংক্ষিপ্ত বার্তায় লিখেছেন, ‘শুভ নববর্ষ ১৪৩৩।’

আর নীল পাড়ের কমলা শাড়িতে বৈশাখী সাজে নজর কেড়েছেন তানজিন তিশা।

অন্যদিকে কেয়া পায়েলকে দেখা গেছে স্লিভলেস জামাতে। 

 

এ ছাড়া বৈশাখের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে দেখা গেছে এক ঝাঁক শিল্পীকে। এদের মধ্যে রয়েছেন দিলারা জামান, দীপা খন্দকার, আনিকা কবির শখ, নাবিলা ইসলাম, তাহমিনা সুলতানা মৌ, চঞ্চল চৌধুরী, সুমাইয়া শিমু, শবনম ফারিয়াসহ আরও অনেককেই।