NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

নাগরিক নিরাপত্তা ও জ্বালানি সহযোগিতা জোরদারে চীন-সংযুক্ত আরব আমিরাত বৈঠক


খবর   প্রকাশিত:  ১৪ এপ্রিল, ২০২৬, ০৯:০৪ এএম

নাগরিক নিরাপত্তা ও জ্বালানি সহযোগিতা জোরদারে চীন-সংযুক্ত আরব আমিরাত বৈঠক

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বেইজিংয়ে আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তিনি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে জ্বালানি সহযোগিতা আরো জোরদারের ওপর গুরুত্ব দেন।

রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির বরাতে জানা যায়, চীন জ্বালানি খাতে সহযোগিতার ভিত্তি শক্ত করতে চায়। পাশাপাশি এনার্জি স্টোরেজ, হাইড্রোজেন জ্বালানি এবং নতুন জ্বালানিচালিত গাড়ির মতো খাতে কাজের আগ্রহ প্রকাশ করেছে।

এমনটাই জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

 

এ ছাড়া লি কিয়াং সংযুক্ত আরব আমিরাতকে দেশটিতে থাকা চীনা নাগরিক, প্রতিষ্ঠান ও প্রকল্পগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের প্রেক্ষাপটে এই নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে এই সংঘাত বন্ধে চীন গঠনমূলক ভূমিকা রাখবে বলেও জানান তিনি।