NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

৫ সিটিতে হামের টিকাদান শুরু আজ


খবর   প্রকাশিত:  ১২ এপ্রিল, ২০২৬, ০৯:০৪ এএম

৫ সিটিতে হামের টিকাদান শুরু আজ

হামের প্রার্দুভাব ঠেকাতে ঢাকার দুই সিটি করপোরেশন, চট্টগ্রাম, ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় আজ রবিবার থেকে টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকার কার্যক্রম চলবে। এ ছাড়া আগামী ২০ এপ্রিল থেকে দেশব্যাপী এই টিকা কার্যক্রম শুরু হবে, যা ১১ মে পর্যন্ত চলবে। ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী শিশুরা এই টিকা নিতে পারবে।

 

এর আগে গত ৫ এপ্রিল প্রথম ধাপে দেশের ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ হটস্পট এলাকায় কার্যক্রম শুরু হয়। এগুলো দেশের ১৮ জেলার আওতাধীন ৩০টি উপজেলায়।


 

রবিবার সকাল ৮টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ ওয়ার্ডের কড়াইল বস্তির এরশাদ মাঠে ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ উদ্বোধন করবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৪টি ওয়ার্ডে তিনটি করে টিকাকেন্দ্র থাকবে।

চার লাখ ৯৪ হাজার ৬৮৯ শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্য নিয়েছে ডিএনসিসি। ৬-৯ মাস বয়সী ৪৭ হাজার ৬৬৮ শিশুকে হামের টিকা দেবে ডিএনসিসি। 

 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফারিয়া ফয়েজ জানান, চার লাখ শিশুকে হামের টিকা দেওয়ার টার্গেট রয়েছে তাদের।