NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

পাকিস্তানের পথে জেডি ভ্যান্সসহ মার্কিন প্রতিনিধিদল


খবর   প্রকাশিত:  ১১ এপ্রিল, ২০২৬, ১০:০৪ এএম

পাকিস্তানের পথে জেডি ভ্যান্সসহ মার্কিন প্রতিনিধিদল

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের সঙ্গে শান্তি আলোচনায় মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে পাকিস্তানের পথে রয়েছেন।

যাত্রা শুরুর আগে তিনি সাংবাদিকদের বলেন, ‘যদি ইরানিরা সদিচ্ছা নিয়ে আলোচনা করতে ইচ্ছুক হয়, তবে আমরা অবশ্যই তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত।’

ভাইস প্রেসিডেন্ট সতর্ক করে আরো বলেন, ‘যদি তারা আমাদের সঙ্গে চালাকি করার চেষ্টা করে, তবে আমাদের আলোচক দল নমনীয় হবে না। প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন আলোচক দলকে বেশ কিছু স্পষ্ট নির্দেশনা দিয়েছেন।

 

মার্কিন প্রতিনিধিদলে আরো রয়েছেন প্রেসিডেন্টের জামাতা জ্যারেড কুশনার। তিনি ট্রাম্পের প্রথম মেয়াদে উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন। আরো আছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। ইসরায়েল-গাজা যুদ্ধবিরতি আলোচনা এবং রাশিয়া-ইউক্রেনের মধ্যকার লড়াই বন্ধের আলোচনায়ও এই দুইজন ব্যক্তিই জড়িত ছিলেন।