NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

অধ্যাদেশের বিধান অপরিবর্তিত রেখে ২৭ বিল পাস


খবর   প্রকাশিত:  ১০ এপ্রিল, ২০২৬, ০৯:০৪ এএম

অধ্যাদেশের বিধান অপরিবর্তিত রেখে ২৭ বিল পাস

জাতীয় সংসদে আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) মোট ৩১টি বিল পাস হয়েছে। এর মধ্যে ২৭টি বিলে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের বিধান অপরিবর্তিত রাখা হয়েছে। এ ছাড়া বাকি ৪টি বিল আগের অধ্যাদেশ বাতিল বা সংশোধন করে পাস করা হয়েছে।

অধ্যাদেশ বহাল রেখে পাস হওয়া ২৭টি বিলের মধ্যে রয়েছে—জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) বিল, ২০২৬; বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন (সংশোধন) বিল, ২০২৬; শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট (সংশোধন) বিল, ২০২৬; বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) বিল, ২০২৬; পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) বিল, ২০২৬; প্রবাসী কর্মসংস্থান ও অভিবাসন (সংশোধন) বিল, ২০২৬; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল, ২০২৬; স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) বিল, ২০২৬, লিগ্যাল এইড সার্ভিসেস (সংশোধন) বিল, ২০২৬; জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) বিল, ২০২৬; ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিজমি সুরক্ষা বিল, ২০২৬।

 

আরো রয়েছে— বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) বিল, ২০২৬; বাংলাদেশ গ্যাস (সংশোধন) বিল, ২০২৬; বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবী কার্যক্রম) নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০২৬; মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন বিল, ২০২৬; বন ও বৃক্ষ সংরক্ষণ বিল, ২০২৬; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার (সংশোধন) বিল, ২০২৬; বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট (সংশোধন) বিল, ২০২৬; জেলা পরিষদ (সংশোধন) বিল, ২০২৬; স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল, ২০২৬; স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) বিল, ২০২৬; উপজেলা পরিষদ (সংশোধন) বিল, ২০২৬; বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি অথরিটি বিল, ২০২৬; রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বিল, ২০২৬; ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা বিল, ২০২৬; বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (সংশোধন) বিল, ২০২৬ এবং নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস (সংশোধন) বিল, ২০২৬।

অপরদিকে, অধ্যাদেশ বাতিলের জন্য পাস হওয়া চারটি বিলের মধ্যে রয়েছে ‘জাতীয় মানবাধিকার কমিশন (বাতিল ও পুনঃপ্রচলন) বিল, ২০২৬’। এর মাধ্যমে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ বাতিল করে ২০০৯ সালের জাতীয় মানবাধিকার কমিশন আইন পুনর্বহাল করা হয়েছে। এছাড়া ‘মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ প্রতিস্থাপন বিল, ২০২৬’ পাস করা হয়েছে বিদ্যমান আইন বাতিল ও সংশোধনের লক্ষ্যে।

 

বাতিল করা অন্য অধ্যাদেশ দুটি হলো—‘সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) বিল, ২০২৬’ এবং ‘সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ (রহিতকরণ) বিল, ২০২৬’।