NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

পারমাণবিক পানি স্থাপনায় হামলাকে ‌‘বিজ্ঞান ও মানবিকতার শত্রু’ অ্যাখ্যা ইরানের


খবর   প্রকাশিত:  ০৭ এপ্রিল, ২০২৬, ০৯:০৪ এএম

পারমাণবিক পানি স্থাপনায় হামলাকে ‌‘বিজ্ঞান ও মানবিকতার শত্রু’ অ্যাখ্যা ইরানের

ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পর এবার দেশটির ‘হেভি ওয়াটার ফ্যাসিলিটি’ বা ভারী পানি উৎপাদন কেন্দ্রকে লক্ষ্যবস্তু বানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা (এইওআই) এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে ‘বিজ্ঞান ও মানবিকতার শত্রু’ হিসেবে অভিহিত করেছে।

জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, গত ২৭ মার্চ এক হামলায় ইরানের খোন্দাব হেভি ওয়াটার উৎপাদন কেন্দ্রটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে কেন্দ্রটির কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে।

এর আগে মে মাসের শুরুতে নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা এবং বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশেও একাধিক হামলা চালায় মার্কিন ও ইসরায়েলি বাহিনী। গত ৪ এপ্রিল বুশেহরের একটি হামলায় একজন নিরাপত্তা কর্মী নিহত হওয়ার খবরও পাওয়া গেছে।

 

হামলার পর ইরানের পারমাণবিক শক্তি সংস্থা তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে জানিয়েছে, এই হেভি ওয়াটার ফ্যাসিলিটি মূলত ওষুধ তৈরি, রোগ নিরাময় এবং উন্নত শিল্পের জন্য অপরিহার্য। সংস্থাটির দাবি, এ ধরনের হামলা চালিয়ে ইরানের বৈজ্ঞানিক অগ্রগতি ও স্বাস্থ্য রক্ষার সংকল্প থামানো যাবে না।

তবে এই হামলার বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য তারা প্রকাশ করেনি।

 

হেভি ওয়াটার বা ভারী পানি উৎপাদন কেন্দ্র এমন একটি শিল্প অবকাঠামো যেখানে ‘ডিউটেরিয়াম অক্সাইড’ তৈরি করা হয়। এই পানি সাধারণ পানির চেয়ে ওজনে সামান্য বেশি এবং এর বিশেষ পারমাণবিক বৈশিষ্ট্যের কারণে এটি পারমাণবিক চুল্লিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রধানত পারমাণবিক শক্তি উৎপাদন এবং গবেষণার কাজে এটি অপরিহার্য।