NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

গঙ্গা চুক্তিসহ সম্পর্কের রোডম্যাপ হবে পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফরে


খবর   প্রকাশিত:  ০৫ এপ্রিল, ২০২৬, ০৯:০৪ এএম

গঙ্গা চুক্তিসহ সম্পর্কের রোডম্যাপ হবে পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফরে

দুই দিনের সফরে ৭ এপ্রিল ভারত যাচ্ছে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের নেতৃত্বে চার সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর এটি প্রথম উচ্চপর্যায়ের সফর। এ সফর নিয়ে আগ্রহ তৈরি হয়েছে ঢাকা-দিল্লিতে।

কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে বাংলাদেশ প্রতিদিন জানিয়েছে, এ সফরের মূল উদ্দেশ্য দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করা এবং সহযোগিতা বাড়ানো।

সফরকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠকটি হতে পারে হায়দরাবাদ হাউসে। এ সফরে গঙ্গা পানিবণ্টন চুক্তির পুনঃ নবায়ন এবং যৌথ নদী কমিশনের বৈঠক শুরু করা নিয়ে সিদ্ধান্ত হতে পারে। চলতি বছরে গঙ্গা পানিবণ্টন চুক্তির ৩০ বছরের মেয়াদ শেষ হবে।
এ ছাড়াও আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভারত সফরের সম্ভাবনা নিয়ে কথা হবে। বাংলাদেশ চায় বন্ধ হওয়া পর্যটন ভিসাও পুনরায় চালু হোক। ভারত সরকার পশ্চিমবঙ্গ ও আসামের নির্বাচনের পর আগামী মে মাস থেকে পুনরায় ভিসা চালু করতে পারে।

 

জানা যায়, পররাষ্ট্রমন্ত্রী ভারত মহাসাগরীয় রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে মরিশাস যাবেন।

এর আগে তিনি দুই দিন দিল্লি সফর করবেন। সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার হুমায়ুন কবির এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগের দুই পরিচালক। সফরকালে ৮ এপ্রিল বাংলাদেশ প্রতিনিধিদলের  সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. অজিত দোভাল বৈঠক করবেন।

 

বৈঠকে নিরাপত্তা ছাড়াও ভারতে অবস্থান করা শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের প্রসঙ্গ নিয়েও আলোচনা হতে পারে। এরপর বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে বাণিজ্য সম্পর্ক পুনরায় স্বাভাবিক করা এবং সুসংহত বাণিজ্য চুক্তি সম্পাদনের আলোচনা শুরু করা নিয়ে সিদ্ধান্ত হতে পারে।

একই দিনে পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সি ও পুরীর সঙ্গে ৫০ হাজার টন ডিজেল সরবরাহ নিয়ে কথা হবে। ৮ তারিখ সকালে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে বিভিন্ন অনাবামিত দূতাবাস প্রধানদের সঙ্গে প্রাতরাশ বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী। ৯ এপ্রিল তিনি মরিশাসের উদ্দেশে রওনা হবেন। পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর উপলক্ষে ইতোমধ্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। এ ছাড়া বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাৎ শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন, বাংলাদেশ হাইকমিশনারের সঙ্গে আলোচনায় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। অন্যদিকে হাইকমিশনার জানান, বাংলাদেশ চায় ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করতে। অভিন্ন স্বার্থে কাজ করতে চায় ঢাকা। আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও যুগ্ম সচিব বি শ্যাম এবং উপ-হাইকমিশনার প্রীতি রহমান উপস্থিত ছিলেন। বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এক্স পোস্টে হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ জানান, দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নত করা নিয়ে কথা হয়েছে। এরপর তিনি ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে প্রতিরক্ষা সহযোগিতা এবং প্রশিক্ষণ প্রস্তাব নিয়ে আলোচনা হয়।