NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

সন্ধ্যা ৬টার পর সিনেমার সব প্রদর্শনী বন্ধ ঘোষণা!


খবর   প্রকাশিত:  ০৫ এপ্রিল, ২০২৬, ০৯:০৪ এএম

সন্ধ্যা ৬টার পর সিনেমার সব প্রদর্শনী বন্ধ ঘোষণা!

ঈদের উৎসবমুখর পরিবেশ শেষ না হতেই দর্শকদের জন্য এলো হতাশার খবর। রাজধানীর অন্যতম জনপ্রিয় মাল্টিপ্লেক্স ব্লকবাস্টার সিনেমাস ঘোষণা দিয়েছে, আগামীকাল রবিবার (৫ এপ্রিল) থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টার পর তাদের সব প্রদর্শনী বন্ধ থাকবে।

আজ শনিবার (৪ এপ্রিল) দেওয়া এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। ফলে সন্ধ্যার পর নির্ধারিত সব শো সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

 

 

যেসব দর্শক আগাম টিকিট সংগ্রহ করেছেন, তাদের নির্ধারিত প্রক্রিয়ায় অর্থ ফেরত দেওয়া হবে বলেও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

সম্প্রতি সরকারি নির্দেশনায় জারি করা এক জরুরি সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন সন্ধ্যা ৬টার পর সব দোকান ও বিপণিবিতান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশনার সঙ্গেই সামঞ্জস্য রেখে প্রদর্শনী বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্লকবাস্টার কর্তৃপক্ষ।

এদিকে এ ঘোষণার পর দর্শকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে অন্যান্য প্রেক্ষাগৃহ নিয়েও।

বিশেষ করে স্টার সিনেপ্লেক্স-এ আগাম টিকিট কাটা দর্শকদের মধ্যে বাড়ছে অনিশ্চয়তা।

 

তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, সরকারি নির্দেশনা নিয়ে তারা পর্যালোচনা করছেন। দর্শকদের স্বার্থ বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।