NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

হরমুজ প্রণালি দখলে নিতে এবার যে বার্তা দিলেন ট্রাম্প


খবর   প্রকাশিত:  ০৪ এপ্রিল, ২০২৬, ০৯:০৪ এএম

হরমুজ প্রণালি দখলে নিতে এবার যে বার্তা দিলেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি নিয়ে আবারও বিতর্কিত মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আর কিছু সময় পেলে আমরা সহজেই হরমুজ প্রণালি খুলে দিতে পারব।’

পারস্য উপসাগরের এই প্রণালিটি দিয়ে জ্বালানি তেল সরবরাহের বিষয়ে তিনি আরো বলেন, ‘তেল নিয়ন্ত্রণে নিতে পারি এবং বিপুল মুনাফা করতে পারি।’

এর আগে সাড়া না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে মিত্রদের সরাসরি হরমুজ প্রণালিতে গিয়ে তা দখল করার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কিন্তু ট্রাম্পের এই বক্তব্যকে ‘অবাস্তব’ বলে প্রত্যাখ্যান করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। 

 

ট্রাম্পের বৈপরীত্য বক্তব্যের তীব্র সমালোচনা করে ম্যাখোঁ বলেন, ‘কেউ যদি কোনো বিষয়ে সিরিয়াস হতে চায়, তবে তার উচিত প্রতিদিন আগের দিনের বলা কথার উল্টো কথা না বলা।’

জোরপূর্বক হরমুজ প্রণালি মুক্ত করার ধারণাটি বাস্তবসম্মত নয় উল্লেখ করে তিনি বলেন, ‘এই প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে হলে সবার আগে যুদ্ধবিরতি এবং ইরানের সঙ্গে নতুন করে আলোচনার পথ উন্মুক্ত করা প্রয়োজন। তবে সুরক্ষার খাতিরে বাণিজ্যিক জাহাজগুলোর সঙ্গে একটি আশ্বাসমূলক মিশনের অংশ হিসেবে সামরিক বাহিনী পাহারায় থাকতে পারে।