NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

পরিবারের দুঃখ-কষ্ট ভুলতেই ভিডিও করি, আমি সাংবাদিক না : ভাইরাল তাইজুল


খবর   প্রকাশিত:  ৩১ মার্চ, ২০২৬, ০৯:০৩ এএম

পরিবারের দুঃখ-কষ্ট ভুলতেই ভিডিও করি, আমি সাংবাদিক না : ভাইরাল তাইজুল

‘আমার বাবা-মা অসুস্থ, তারা শ্রবণপ্রতিবন্ধী। আমি ঢাকায় রাজমিস্ত্রির সহকারী (হেল্পার) হিসেবে কাজ করি। পরিবারের দুঃখ-কষ্ট ভুলতেই ভিডিও করি। আমি সাংবাদিক না।

 

কথাগুলো বলছিলেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়‌নের উত্তর ঢাকডহর সরকারপাড়া গ্রা‌মের বাসিন্দা তাইজুল ইসলাম (৩০)। সম্প্রতি জিলাপির দাম নিয়ে তৈরি করা তার একটি ভিডিও সামাজিক যোগা‌যোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 

ওই ভিডিওতে দেখা যায়, তাইজুল স্থানীয় একটি দোকানে গিয়ে জিলাপি বিক্রি নিয়ে সরল ভাষায় কথা বলছেন। তিনি বলেন, ‘অনেক এখানে দোকানপাট, অনেক জিলাপি ভাজতেছে।

তার কাছে আমি প্রশ্ন করবো— জিলাপি কত করে বিক্রি করছেন? সাদাডা কত, লালডা কত?’ 

 


 

পরে তিনি দোকানিকে প্রশ্ন করেন, ‘জিলাপি আজকে কত করে বেচতেছেন সরকারি রেটে? যদি জনগণকে বলতেন তাহলে অনেক খুশি হইতাম।’ তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একাংশ দর্শক তার সরলতা ও উপস্থাপনাকে বিনোদন হিসেবে দেখছেন এবং প্রশংসা করছেন।

অন্যদিকে, কেউ কেউ তাকে ব্যঙ্গ করে মন্তব্যও করছেন।

 

তাইজুল ইসলাম তাজু না‌গেশ্বরী উপ‌জেলার ব্রহ্মপুত্র নদবে‌ষ্টিত নারায়ণপুর ইউনিয়‌নের সরকারপাড়‌া গ্রা‌মের সিরাজুল ইসলা‌মের ছে‌লে। তার মা‌য়ের নাম তা‌হেরা বেগ‌ম। ৬ ভাই বো‌নের ম‌ধ্যে সবার বড়। তাইজুল পেশায় রাজমি‌স্ত্রির সহকারী (হেল্পার) হিসেবে ঢাকায় কাজ করেন।

দে‌শের বি‌ভিন্ন জায়গায় রাজ‌মিস্ত্রির কা‌জের ফাঁকে ফাঁকে মজার ছ‌লে ভি‌ডিও ক‌রেন তিনি।

 

তাইজুল ইসলাম বলেন, ‘সাংবাদিকরা আমাদের এলাকার খবর করে না। এ জন্য আমি ভিডিও করি। আমি বোকাসোকা মানুষ, আমার ভুল হতেই পারে। আপনারা আমাকে নিয়ে ট্রোল করেন। এতে আমার কষ্ট নেই। আমি চাই চরের মানুষের উন্নয়ন হোক।’

নারায়ণপুর ইউপি চেয়ারম‌্যান মো. মোস্তাফিজুর রহমান ব‌লেন, ‘ওই ছে‌লের বা‌ড়ি আমার প‌রিষ‌দের সাম‌নে। ত‌বে ভাইরাল হওয়ার বিষয়‌টি আমার জানা নেই। আজ শুনলাম সে না‌কি ভি‌ডিও ক‌রে ভাইরাল হ‌য়ে‌ছে।’