NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

একাধিক যুদ্ধে লড়াই করে ক্লান্ত ইসরায়েলি সেনাবাহিনী


খবর   প্রকাশিত:  ২৭ মার্চ, ২০২৬, ০৬:০৩ পিএম

একাধিক যুদ্ধে লড়াই করে ক্লান্ত ইসরায়েলি সেনাবাহিনী

ইসরায়েলের প্রধান বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ সরকারকে দেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়ার জন্য অভিযুক্ত করেছেন। তিনি বলেন, যুদ্ধে সেনার ঘাটতি থাকায় সেনাবাহিনী সমস্যায় পড়েছে।

ইসরায়েলি গণমাধ্যমে লাপিদ বলেন, ‘আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) তার শেষ সীমা পার করেছে এবং আরো বেশি চাপের মধ্যে রয়েছে। সরকার আহত সেনাদের যুদ্ধক্ষেত্রে ফেলে রেখেছে।

’ এ কথা এক দিন আগে সামরিক প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরের সতর্কবার্তার পুনরাবৃত্তি।

 

গণমাধ্যমের প্রতিবেদনে জামিরের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, তিনি নিরাপত্তা মন্ত্রিসভাকে বলেছেন, ‘আইডিএফ পতনের দ্বারপ্রান্তে রয়েছে।’

লাপিদ আরো বলেছেন, সরকার সেনাবাহিনীকে পর্যাপ্ত কৌশল, সরঞ্জাম এবং যথেষ্ট সেনা ছাড়া বহুমুখী যুদ্ধে পাঠাচ্ছে। সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি দেফ্রিন বলেছেন, ‘বিশেষ করে লেবাননসহ বিভিন্ন যুদ্ধক্ষেত্রে আরো সেনা প্রয়োজন।

লেবাননে প্রতিরক্ষা অঞ্চল গড়ার জন্য অতিরিক্ত আইডিএফ বাহিনী দরকার।’ তিনি পশ্চিম তীর, গাজা এবং সিরিয়ায়ও বাড়তি চাহিদা উল্লেখ করেন।

 

লাপিদ বলেন, জামির মন্ত্রিসভাকে জানিয়েছেন, রিজার্ভ সেনারা অতিরিক্ত দায়িত্ব পালন করছে এবং তারা ক্লান্ত। সেনাবাহিনী পর্যাপ্ত শক্তি ছাড়া তাদের অভিযান চালাতে পারছে না।

জামির সতর্ক করেছেন, লেবাননে হিজবুল্লাহর প্রতিরোধের কারণে সেনাবাহিনী ভেঙে পড়তে পারে।

 

লেবাননে ইসরায়েল ইতিমধ্যে শত শত মানুষ হত্যা করেছে, লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং দক্ষিণাঞ্চল দখলের জন্য সেনা পাঠিয়েছে। তিনি মন্ত্রিসভাকে বলেন, আইডিএফের জন্য নতুন বাধ্যতামূলক সেনাসেবা আইন, রিজার্ভ ডিউটি আইন এবং বাধ্যতামূলক সেবা বৃদ্ধির আইন প্রয়োজন।

ইসরায়েল মধ্যপ্রাচ্যে একাধিক যুদ্ধক্ষেত্রে লড়াই করছে, ইরান, লেবানন, গাজা এবং মাঝে মাঝে সিরিয়ায়। সোমবার ইসরায়েলি সেনারা জানিয়েছে, দক্ষিণ লেবাননে অভিযানে দুইজন সেনা নিহত হয়েছে।

এর আগে ৮ মার্চ আরো দুইজন নিহত হয়েছিল।